এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৪:১৬ এ.এম
অনলাইন সংস্করণ

ডোমের বক্তব্যে ‘ধর্ষণের আলামত’ নিয়ে যা জানাল পুলিশ

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৪:১৬ এ.এম
ডোমের বক্তব্যে ‘ধর্ষণের আলামত’ নিয়ে যা জানাল পুলিশ

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে উঠে এসেছে। তবে নিহত শিক্ষকের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীর মরদেহে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার কোনো আলামত পাওয়া যায়নি।

ময়নাতদন্তে বীর্য পাওয়ার যে বিষয়টি সামনে এসেছে, সেটিও মরদেহের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ ঘটনার ব্যাখ্যা দেন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ।

তিনি বলেন, আসামিদের পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্য এবং আদালতে দেওয়া জবানবন্দিতে অনেক বিষয় আরও স্পষ্ট হয়েছে। ময়নাতদন্তের যে প্রতিবেদন পাওয়া গেছে, তাতে চারজনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে।

আবদুল মাবুদ বলেন, নিহতদের প্রতি সম্মান রেখে বলছি, তাদের ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করা হয়েছিল। তবে সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। শ্বাসরোধ বা অ্যাসফিক্সিয়ার ক্ষেত্রে মরদেহে কিছু শারীরিক পরিবর্তন দেখা যায়। এ সময় বীর্য, মলমূত্র বের হয়ে আসতে পারে। ময়নাতদন্তে যে বীর্যের কথা এসেছে, সেটি মরদেহের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার অংশ। এটি বাইরের কোনো ব্যক্তির বীর্য নয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় একজন ডোমের বক্তব্য নিয়ে যে কথা প্রচার হয়েছে, সেখানেও মরদেহ থেকে বীর্য বের হওয়ার কথা বলা হয়েছে। শ্বাসরোধের ক্ষেত্রে গলায় ফাঁসের চিহ্ন এবং চোখ কিছুটা বেরিয়ে আসার মতো শারীরিক লক্ষণ দেখা যেতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদনে এসব বিষয়ও স্পষ্ট হয়েছে।

এর আগে রংপুর মেডিকেল কলেজের মর্গের এক ডোমের বক্তব্য একটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ডোমের দাবি ছিল, শিক্ষক গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর শরীরেও ধর্ষণের আলামত ও বীর্যের উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি চিকিৎসককে জানানো হলে তিনি ভ্যাজাইনা ও বীর্যের নমুনা সংরক্ষণের নির্দেশ দেন।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক বাবলু কিশোর বিশ্বাস বলেন, মরদেহের পরীক্ষায় যৌন নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ল্যাবরেটরিতে পাঠানো নমুনাতেও ধর্ষণের পক্ষে কোনো প্রমাণ মেলেনি।

ময়নাতদন্তকারী এই চিকিৎসক বলেন, মরদেহগুলোতে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চারটি মরদেহের গলায় দাগ ছিল। কোনো কোনো মরদেহের বুকে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এসব আঘাত মৃত্যুর জন্য যথেষ্ট নয়।

বাবলু কিশোর বিশ্বাস জানান, মরদেহগুলো উদ্ধারের পর অনেক দেরিতে তাদের কাছে আসায় সেগুলো পচনের পর্যায়ে গিয়েছিল। চারজনেরই মৃত্যু শ্বাসরোধে হয়েছে বলে তারা ধারণা করছেন।

উদ্ধার হওয়া মরদেহের মুখ কালো হয়ে যাওয়ার পেছনে কোনো রাসায়নিক বা কেমিক্যাল বার্ন ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মরদেহের মুখ কেমিক্যাল দিয়ে ঝলসানো হয়নি।

ডা. বাবলু কিশোর জানান, এটি পচন প্রক্রিয়ারই একটি অংশ। শরীরের যে অংশ উন্মুক্ত থাকে, সাধারণত সে অংশ আস্তে আস্তে কালো হয়ে যায় এবং পুরো শরীরও পচন প্রক্রিয়ায় কালো হয়ে যায়। এতে কোনো অ্যাসিডে ঝলসানোর বিষয় নেই।

প্রসঙ্গত, গত শনিবার (২২ আগস্ট) রাতে রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রোববার ভোরে একই এলাকা থেকে কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে (১৯) আটক করা হয়। ওই দিন বিকেলে নিহত চারজনের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে নগরীর দখিগঞ্জ শ্মশানে তাদের শেষকৃত্য হয়।

রোববার বিকেলে নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওইদিন রাতে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়।

বর্তমানে আলোচিত এ মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে বদলে গোয়েন্দা শাখায় (ডিবি) দেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি জিনাত আলী এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা।

1
শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন তারকারা
2
মেধাবীদের ‘কম পারিশ্রমিক’ অত্যন্ত দুর্ভাগ্যজনক: রিজভী
3
গোবিপ্রবি রেডিওর সাপ্তাহিক উদ্যোক্তা বাজারের উদ্বোধন
4
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
5
কাজে আসছে না ৩৩৬ কোটি টাকার রেলপথ
6
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের কী কী লাভ হবে?
7
জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই
8
গুমের অধ্যাদেশে বিএনপি আ. লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
9
ডোমের বক্তব্যে ‘ধর্ষণের আলামত’ নিয়ে যা জানাল পুলিশ
10
নেপালের দুর্যোগে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
11
শাজাহানপুরে ফার্মেসি ব্যবসায়ীর দেহ তল্লাশি করে মিলল ৪৫ পিস ইয়াবা
12
প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এমপিদের সঙ্গে
13
নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশের শোক ও উদ্বেগ
14
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বাহক শনাক্তকরণে জোর ডিসি ফরিদার
15
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত
16
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
17
ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
18
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস
19
দোভাল-ওয়াং ই বৈঠক, একাধিক বিষয়ে ঐকমত্যে ভারত-চীন
20
ঢাকায় ভুটানের রাজাকে রাষ্ট্রপতির অভ্যর্থনা
আমার এলাকার সংবাদ