এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০৬:০৬ এ.এম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০৬:০৬ এ.এম
ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভিডিও সম্প্রচার করা হয়েছে। ভিডিওতে ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি তাকে হত্যার জন্য এক কোটি ডলার পুরস্কারের কথাও বলা হয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নজরে এসেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং সিএনএনকে বলেন, ‘ভিডিওটি সম্পর্কে আমরা অবগত। আমাদের সুরক্ষাধীন যেকোনো ব্যক্তির প্রতি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে—এমন সব বিষয় আমরা তদন্ত করি। তবে নিরাপত্তার স্বার্থে এ ধরনের গোয়েন্দা তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় না।’

প্রায় তিন মিনিটের ভিডিওটির শুরুতে ইংরেজিতে একটি গ্রাফিক দেখানো হয়—‘হোয়্যার টু কিল ব্যারন ট্রাম্প?’ অর্থাৎ ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে। এরপর ব্যারন যেসব জায়গায় প্রকাশ্যে যাতায়াত করেন বলে জানা যায়, সেসব স্থানের গ্রাফিক দেখানো হয়। এর মধ্যে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারও রয়েছে। ভিডিওর শেষে বর্ণনাকারী বলেন, মানুষ এক কোটি ডলারের পুরস্কার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভিডিওটি প্রচার করে। সংস্থাটি দেশটির কট্টরপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে বিবেচিত হয় এবং এর প্রধানকে সরাসরি নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা।

একজন মার্কিন ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা সিএনএনকে জানান, ভিডিওটি ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক ভিডিওর অংশ। এসব ভিডিওতে প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের চলাচলের তথ্য এবং হত্যার পরামর্শও দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, সিক্রেট সার্ভিস, অন্যান্য সরকারি সংস্থা, স্থানীয় পুলিশ এবং বিভিন্ন দেশ থেকে পাওয়া নিরাপত্তা তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পরিবর্তন ও সমন্বয় করা হয়।

এ বিষয়ে হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে নিজের জীবন নিয়ে ইরানের হুমকির কথা প্রকাশ্যে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জুলাইয়ে তুরস্কে ন্যাটো সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমি যেকোনো তালিকায় আছি... এখন পর্যন্ত হয়তো কিছুটা ভাগ্যবান ছিলাম, কিন্তু সেটা হয়তো বেশি দিন থাকবে না। এরা দুষ্ট ও অসুস্থ মানসিকতার মানুষ।’

ওই মন্তব্যের আগে ইরানের হুমকির কারণে ট্রাম্পের একটি গোপন সফর পরিকল্পনা করা হয়েছিল। হুমকির পর বিকল্প সামরিক বিমানে তাঁকে তুরস্ক থেকে সরিয়ে নেওয়া হয়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন হয়।

২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করে আসছে যে, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে।

চলতি বছরের জুলাইয়ে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আয়োজিত শোকসভায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে পোস্টার প্রদর্শন করা হয়। এমনকি সেখানে তাঁর মৃত্যুর প্রতিশোধ নেওয়া নিশ্চিত করতে অর্থ পুরস্কারের ঘোষণাও প্রচার পায়।

1
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বাহক শনাক্তকরণে জোর ডিসি ফরিদার
2
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত
3
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
4
ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
5
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস
6
দোভাল-ওয়াং ই বৈঠক, একাধিক বিষয়ে ঐকমত্যে ভারত-চীন
7
ঢাকায় ভুটানের রাজাকে রাষ্ট্রপতির অভ্যর্থনা
8
ঈদে মিলাদুন্নবীতে আনসার-ভিডিপিতে বিশেষ দোয়া
9
২৪ঘন্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু
10
দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান আইনমন্ত্রীর
11
ট্রাম্প প্রশাসন সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে
12
বিএনপি এখন আগের থেকে জনপ্রিয়: মহাসচিব রুহুল কবির রিজভী
13
মানবজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করা উচিত: রিজভী
14
বিতর্কিত বিপিএল বনাম ক্রিকেটারদের রুটিরুজি: কোন পথে বিসিবি?
15
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন ভুটানের রাজা
16
অপরাধের পর কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এমন ঘটনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
17
ইমরান খান কে নিয়ে সাবেক স্ত্রী জেমিমার এক্সে' আবেগঘন বার্তা
18
আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদ মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি
19
সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা
20
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
আমার এলাকার সংবাদ