নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান

বাংলাদেশ থেকে মৎস্য খাতে প্রশিক্ষিত ও দক্ষ জনবল নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ওমান। রোববার (৪ অক্টোবর) ওমানের শ্রম মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরের অংশ হিসেবে মৎস্য অধিদপ্তর পরিদর্শন করে মহাপরিচালকের সঙ্গে সভায় অংশ নেয়।

সভায় ওমানের প্রতিনিধিদল মৎস্য খাতের বিদ্যমান প্রশিক্ষণ ব্যবস্থা, অবকাঠামো ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে। এ সময় বাংলাদেশ থেকে মৎস্য খাতে প্রশিক্ষিত ও দক্ষ জনবল নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তারা।

সভায় মৎস্য অধিদপ্তরে বিদ্যমান ডিপ্লোমা ইনিস্টিটিউট, প্রশিক্ষণ কারিকুলাম, অবকাঠামো ও জনবল সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্লু ইকোনমি উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ড. মোহাম্মদ শরিফুল আজম।

একই সঙ্গে বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রামের অবকাঠামো ও একাডেমির কোর্স কারিকুলাম সম্পর্কেও প্রতিনিধিদলকে অবহিত করা হয়।

সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক জানান, বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে মৎস্য খাতে দক্ষ জনবল তৈরি করছে। এসব দক্ষ জনবল বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি ওমানের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদলকে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জেলে ও ডেকহ্যান্ড, স্কীপার, মৎস্য প্রকৌশলী এবং অ্যাকুয়াকালচার বিষয়ে বিশেষায়িত ডিপ্লোমা ডিগ্রিধারীদের ওমানে কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি ওমানের প্রতিনিধিদলকে মৎস্য ডিপ্লোমা ইনিস্টিটিউট ও বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম পরিদর্শনের অনুরোধ করেন। এর মাধ্যমে বাংলাদেশ থেকে মেরিন ক্যাডেট ও ডিপ্লোমা ডিগ্রিধারী জনবল সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ হবে বলে জানান তিনি।

সভা শেষে ওমানের প্রতিনিধিদল বাংলাদেশের মৎস্য খাতে জড়িত জনবলের দক্ষতার বিষয়ে সন্তোষ প্রকাশ করে।

1
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
2
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
3
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
4
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
5
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
6
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
7
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
8
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
9
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
10
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
11
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
12
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
13
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
14
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
15
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
16
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
17
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
18
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
19
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
20
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
আমার এলাকার সংবাদ