নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

 

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম।

সোমবার (২ নভেম্বর) বিকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সচিবালয়ের বর্জ্য নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, মন্ত্রিপরিষদ ভবনের পার্কিং স্টেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।

তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু নির্দিষ্ট কোনো দপ্তর বা সংস্থার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

পরিদর্শনকালে নুরজাহান খানম বলেন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে সচিবালয়ের মতো প্রশাসনিক কেন্দ্র এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো জনবহুল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় আরও যত্নশীল হতে হবে। কোথাও যেন ময়লা-আবর্জনা জমে না থাকে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

মহাপরিচালক বলেন, পরিচ্ছন্নতার বিষয়টি এক দিনের কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিদিনের কাজের অংশ হিসেবেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ, নির্ধারিত স্থানে ময়লা রাখা এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

সচিবালয়ের বর্জ্য নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনের সময় তিনি পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। মন্ত্রিপরিষদ ভবনের পার্কিং স্টেশন পরিদর্শনকালে সেখানকার পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি ঘুরে দেখেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

1
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
2
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ
3
শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি
4
নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা
5
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
6
মহালছড়িতে ইউএনও শিবু দাশের নেতৃত্বে গুচ্ছগ্রামের ৩১ বস্তা সরকারি গম জব্দ
7
দেশের ক্লিনিক্যাল গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন
8
সরকারি চাকরিবিধি উপেক্ষা করে বিএনপির কমিটিতে সরকারি শিক্ষক, বিতর্ক তুঙ্গে
9
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
10
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
11
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
12
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
13
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
14
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
15
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
16
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
17
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
18
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
19
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
20
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
আমার এলাকার সংবাদ