ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ এ.এম
অনলাইন সংস্করণ

ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ এ.এম
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র


ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আবাসিক ৩ নং হলে দীর্ঘদিন ধরে মাদকের শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্রের বরাতে জানা গেছে, হলের অন্তত তিন শিক্ষার্থী সরাসরি স্থানীয় মাদক চোরাচালানের সাথে জড়িত। এমনকি এই চক্রের পেছনের কলকাঠি নাড়ার ক্ষেত্রে একজন শিক্ষকের নামও উঠে এসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ৩ নং হল থেকে নিয়মিত ইয়াবা ও গাজাসহ বিভিন্ন মাদক বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাগুলোতে সাপ্লাই দেওয়া হয়। অতীতে এই হল থেকেই ইয়াবা তৈরির সরঞ্জাম ও মেশিন উদ্ধার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে মূল কারিগররা বারবারই থেকে যাচ্ছে ধোঁয়াশার আড়ালে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাকে নানাভাবে হয়রানি, হুমকি এবং র‍্যাগিংয়ের শিকার হতে হয়। ফলে ভয়ে তটস্থ থাকেন তারা। হলের অনিরাপদ ও আতঙ্কময় পরিবেশ থেকে বাঁচতে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে হল ছাড়তে হয়।


হল ছেড়ে দেওয়া এক প্রাক্তন শিক্ষার্থী জানান, "আমরা পড়ালেখার পরিবেশ আর নিরাপত্তার জন্য হলে এসেছিলাম। কিন্তু হলের ভেতরে কিছু ব্যক্তির মাদকের সাথে সম্পৃক্ততা পুরো পরিবেশ নষ্ট করে দিয়েছে। প্রশাসন চেষ্টা করলেও মূল হোতাদের ধরতে পারে না। বাধ্য হয়ে নিজেদের সুরক্ষায় আমরা বাইরে মেসে চলে এসেছি।

হলে থাকা এক শিক্ষার্থী বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রশাসন  যখন অভিযান পরিচালনা করে, কিছুদিন পরিবেশ ভালো থাকে। কিন্তু কিছুদিন পর গোপনে আবার সেই অপকর্ম চালু হয়।  বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তবে এই চক্রকে দমন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৈবচয়নের ভিত্তিতে নিয়মিত বিরতিতে হলে অভিযান চালিয়ে আসছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে এবং জড়িতদের হাতেনাতে ধরতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একাধিকবার অভিযান ও তল্লাশি চালিয়েও চতুর এই মাদক চোরাচালান চক্রটির মূল হোতারা অধরাই রয়ে গেছে।

টিকে
1
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
2
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
3
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
4
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
5
ফুটবল উৎসবে ডিআইইউ, সিএসই বিভাগের আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্বোধন
6
ববিতে সামাজিক সংগঠনের নিবন্ধন ফি হাজার টাকা, ২২ সংগঠনের প্রতিবাদ
7
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআইইউ ছাত্রদলের বৃক্ষরোপণ
8
চা বিক্রেতার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা
9
পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
10
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মোঃ নিয়ামত এলাহি
11
চিঠির পাতায় স্মৃতির হাতছানি, ববিতে বিশ্ব চিঠি দিবসে চিঠিপাঠ ও আবৃত্তির আয়োজন
12
গবিতে প্রথমবারের মতো ‘চিঠি দিবস’ উদযাপন
13
‘ভূমি অফিসে কোনো ব্যক্তির কাছে নয়, রাষ্ট্রের কাছে সেবা নিতে আসেন নাগরিক’: ডিসি ফরিদা
14
মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে: ভূমিমন্ত্রী
15
বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩
16
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
17
পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
18
তামাকমুক্ত ঢাকা গড়তে কঠোর আইনের তাগিদ ডিসি ফরিদার
19
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০
20
নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান
আমার এলাকার সংবাদ