ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এ.এম
অনলাইন সংস্করণ

চিঠির পাতায় স্মৃতির হাতছানি, ববিতে বিশ্ব চিঠি দিবসে চিঠিপাঠ ও আবৃত্তির আয়োজন

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এ.এম
চিঠির পাতায় স্মৃতির হাতছানি, ববিতে বিশ্ব চিঠি দিবসে চিঠিপাঠ ও আবৃত্তির আয়োজন

এইচ এম তানজিল, ববি প্রতিনিধি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে চিঠিপাঠ ও আবৃত্তির ব্যতিক্রমী আয়োজন। ‘আবৃত্তি আসর, বরিশাল’-এর উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

আয়োজনে আবৃত্তিকারদের কণ্ঠে পাঠ করা হয় ইতিহাসের বিখ্যাত কিছু চিঠি। পাশাপাশি বিশ্ব চিঠি দিবস উপলক্ষে বিখ্যাত কবিতাও আবৃত্তি করেন শিল্পীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উপস্থিতদের মধ্যে পারস্পরিক চিঠি বিনিময়। এর মাধ্যমে চিঠির পুরোনো আবেগ ও আন্তরিকতাকে নতুন করে অনুভব করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে আবৃত্তি আসরের সদস্য সাইফ উদ্দিন বলেন, “চিঠির মাঝে আমাদের এক নতুন সত্তা ফুটে ওঠে। বর্তমান যুগে এই প্রচলন আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। শিল্প ও সাহিত্যচর্চাকে আরও বেশি শানিত করে। আজ উপস্থিত সবার মধ্যে পারস্পরিক চিঠি বিনিময় যেন আমাদের মাঝে নতুন এক সেতুবন্ধন তৈরি করেছে।”

আবৃত্তি আসরের সদস্য সচিব আবু সাঈদ বলেন, “বর্তমান অনলাইননির্ভর যুগে চিঠি আদান-প্রদানের অভ্যাস বিলুপ্তপ্রায়। হারিয়ে যাওয়া সেই সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতেই আমাদের এই প্রয়াস।”

আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর যোগাযোগের সময়ে চিঠির মতো আন্তরিক ও আবেগঘন যোগাযোগের মাধ্যমকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

‘আবৃত্তি আসর, বরিশাল’-এর এ ব্যতিক্রমী আয়োজন অংশগ্রহণকারী আবৃত্তিকার ও শিক্ষার্থীদের মধ্যে নতুন উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। একই সঙ্গে চিঠির হারিয়ে যাওয়া আবেগ, সাহিত্যিক আবেদন ও মানবিক যোগাযোগের গুরুত্বও নতুন করে সামনে এসেছে।

1
পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
2
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মোঃ নিয়ামত এলাহি
3
চিঠির পাতায় স্মৃতির হাতছানি, ববিতে বিশ্ব চিঠি দিবসে চিঠিপাঠ ও আবৃত্তির আয়োজন
4
গবিতে প্রথমবারের মতো ‘চিঠি দিবস’ উদযাপন
5
‘ভূমি অফিসে কোনো ব্যক্তির কাছে নয়, রাষ্ট্রের কাছে সেবা নিতে আসেন নাগরিক’: ডিসি ফরিদা
6
মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে: ভূমিমন্ত্রী
7
বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩
8
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
9
পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
10
তামাকমুক্ত ঢাকা গড়তে কঠোর আইনের তাগিদ ডিসি ফরিদার
11
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০
12
নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান
13
দেড় বছরের ছেলেকে বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক
14
৩ ফুট করে খোলা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
15
শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় রায় আজ
16
২০ তম বর্ষপূর্তি উদযাপন করলো বিসিএস প্রশাসনের ২৫ তম ব্যাচ
17
বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
18
হাইওয়ে হলে কি থেমে যাবে ভোলা-বরিশাল সেতুর স্বপ্ন?
19
নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ, সিদ্ধান্তেও বরখাস্ত নন
20
৬৩৬৬ কোটি টাকা খরচ করেও টটেনহ্যামের সংকট কাটছে না
আমার এলাকার সংবাদ