নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এ.এম
অনলাইন সংস্করণ

গবিতে প্রথমবারের মতো ‘চিঠি দিবস’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এ.এম
গবিতে প্রথমবারের মতো ‘চিঠি দিবস’ উদযাপন

মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘চিঠি উৎসব ২০২৬’। হারিয়ে যেতে বসা চিঠি লেখার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনব্যাপী এ আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের যেকোনো ব্যক্তিকে চিঠি লিখে তা নির্দিষ্ট প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে উৎসবটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের হাতে চিঠি তুলে দেওয়া হয়।

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী তামান্না লিপি বলেন, “চিঠি লেখার মতো হারিয়ে যেতে বসা একটি সুন্দর ঐতিহ্যকে ক্যাম্পাসে আবারও ফিরিয়ে আনার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। ব্যস্ত জীবনের মাঝে হাতে লেখা চিঠির মাধ্যমে মনের কথা প্রকাশ করার সুযোগ আমাদের জন্য এক ভিন্নধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে।”

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক নিলয় কুমার দে নিজের জীবনে চিঠির প্রভাবের কথা তুলে ধরে বলেন, “আমার বয়স যখন তিন বছর, তখন আমার মা মারা যান। খালা, ফুফু ও চাচিদের কাছেই আমি বড় হয়েছি। ছাত্রজীবনে একসময় রাজনীতিতে জড়িয়ে পড়ি। তখন আমার ফুফু আমাকে একটি চিঠি লিখেছিলেন—‘প্রিয় নিলয়, আমি বিশ্বাস করি তুমি চেষ্টা করলেই সব পারবে। আর সবাই যা বলে, আমি তা বিশ্বাস করি না।’ ওই দুটি লাইন আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।”

আয়োজকদের পক্ষে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম নিরব বলেন, “আমাদের কাছে চিঠির বিষয়টি গল্পের মতো শোনা। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে চিঠির অনুভূতিগুলো হয়তো সেভাবে বুঝতে পারব না। আগে চিঠি ডাকযোগে পোস্ট অফিসে পাঠানো হতো, সেখান থেকে তা গন্তব্যে পৌঁছাত। এখনও পদ্ধতিটা একই—মেসেজ পাঠানোর পর স্যাটেলাইটের মাধ্যমে তা গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু এই ধারণাটাও পুরোনো চিঠির যুগ থেকেই নেওয়া। আমরা সেই পুরোনো ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি।”

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভাগীয় প্রধান, অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধি এবং গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

1
ববিতে সামাজিক সংগঠনের নিবন্ধন ফি হাজার টাকা, ২২ সংগঠনের প্রতিবাদ
2
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআইইউ ছাত্রদলের বৃক্ষরোপণ
3
চা বিক্রেতার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা
4
পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
5
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মোঃ নিয়ামত এলাহি
6
চিঠির পাতায় স্মৃতির হাতছানি, ববিতে বিশ্ব চিঠি দিবসে চিঠিপাঠ ও আবৃত্তির আয়োজন
7
গবিতে প্রথমবারের মতো ‘চিঠি দিবস’ উদযাপন
8
‘ভূমি অফিসে কোনো ব্যক্তির কাছে নয়, রাষ্ট্রের কাছে সেবা নিতে আসেন নাগরিক’: ডিসি ফরিদা
9
মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে: ভূমিমন্ত্রী
10
বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩
11
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
12
পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
13
তামাকমুক্ত ঢাকা গড়তে কঠোর আইনের তাগিদ ডিসি ফরিদার
14
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০
15
নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান
16
দেড় বছরের ছেলেকে বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক
17
৩ ফুট করে খোলা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
18
শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় রায় আজ
19
২০ তম বর্ষপূর্তি উদযাপন করলো বিসিএস প্রশাসনের ২৫ তম ব্যাচ
20
বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
আমার এলাকার সংবাদ