ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

পবিপ্রবি  প্রতিনিধি:

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘এ ইয়ার অব স্পোর্টস, স্পিড অ্যান্ড সাকসেস—অ্যানুয়াল স্পোর্টস সেলিব্রেশন, প্রাইজ গিভিং অ্যান্ড ক্লোজিং সেরিমনি’ শীর্ষক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন এবং সঞ্চালনা করেন শিক্ষার্থী নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, গত এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষ ও গবেষণাগারে নয়, খেলার মাঠেও নিজেদের মেধা, গতি ও অদম্য সংকল্পের পরিচয় দিয়েছে। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; প্রকৃত শিক্ষা হলো মানুষের মেধা, মনন ও শারীরিক সক্ষমতার সমন্বিত বিকাশ।

তিনি বলেন, ‘খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়; এটি জীবন গড়ার এক অনন্য পাঠশালা।’ মাঠের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধৈর্য ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শিক্ষা দেয়। পাশাপাশি দলগতভাবে কাজ করা বা টিমওয়ার্কের গুরুত্বও শেখায়।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের গতি ও সাফল্য শুধু খেলার মাঠে সীমাবদ্ধ থাকবে না। মাঠের শৃঙ্খলা ও হার না মানা মানসিকতা তাদের আগামী দিনের কর্মজীবনে সফল নেতা হিসেবে গড়ে তুলবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তোমরাই দেশের ভবিষ্যৎ।’ বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীকেন্দ্রিক হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে উল্লেখ করে তিনি খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করার আহ্বান জানান।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

পুরস্কার বিতরণ শেষে আলোরতরী সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, চিফ মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান নোমান, ডেপুটি রেজিস্ট্রার মো. জাহিদ আল মামুন, মো. শাহজালাল, খায়রুল বাশার মিয়া, শংকর কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন, শাহাদাৎ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা।

টিকে
1
পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
2
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মোঃ নিয়ামত এলাহি
3
চিঠির পাতায় স্মৃতির হাতছানি, ববিতে বিশ্ব চিঠি দিবসে চিঠিপাঠ ও আবৃত্তির আয়োজন
4
গবিতে প্রথমবারের মতো ‘চিঠি দিবস’ উদযাপন
5
‘ভূমি অফিসে কোনো ব্যক্তির কাছে নয়, রাষ্ট্রের কাছে সেবা নিতে আসেন নাগরিক’: ডিসি ফরিদা
6
মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে: ভূমিমন্ত্রী
7
বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩
8
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
9
পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
10
তামাকমুক্ত ঢাকা গড়তে কঠোর আইনের তাগিদ ডিসি ফরিদার
11
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০
12
নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান
13
দেড় বছরের ছেলেকে বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক
14
৩ ফুট করে খোলা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
15
শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় রায় আজ
16
২০ তম বর্ষপূর্তি উদযাপন করলো বিসিএস প্রশাসনের ২৫ তম ব্যাচ
17
বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
18
হাইওয়ে হলে কি থেমে যাবে ভোলা-বরিশাল সেতুর স্বপ্ন?
19
নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ, সিদ্ধান্তেও বরখাস্ত নন
20
৬৩৬৬ কোটি টাকা খরচ করেও টটেনহ্যামের সংকট কাটছে না
আমার এলাকার সংবাদ