নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ এ.এম
অনলাইন সংস্করণ

মহালছড়িতে ইউএনও শিবু দাশের নেতৃত্বে গুচ্ছগ্রামের ৩১ বস্তা সরকারি গম জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ এ.এম
মহালছড়িতে ইউএনও শিবু দাশের নেতৃত্বে গুচ্ছগ্রামের ৩১ বস্তা সরকারি গম জব্দ

খাগড়াছড়ির মহালছড়িতে গুচ্ছগ্রামের কার্ডধারীদের বিতরণ করা ৩১ বস্তা সরকারি গম জব্দ করেছে যৌথ বাহিনী। 

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চোংড়াছড়ি গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে আবু সাঈদ নামে এক ব্যক্তির বাড়ি থেকে এসব গম জব্দ করা হয়।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

জব্দ করা গমের প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি। সে হিসাবে মোট ১ হাজার ৫৫০ কেজি বা ৩১ বস্তা সরকারি গম উদ্ধার করা হয়েছে। এসব গম গুচ্ছগ্রামের কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম এলাকা হওয়ায় রাতের বেলা গমগুলো পরিবহন করে উপজেলায় নিয়ে আসা সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার সকালে গমগুলো উপজেলা সদরে নিয়ে আসা হয়। জব্দ করা গম পরবর্তী সময়ে নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের কার্ডধারীদের জন্য বরাদ্দ করা ৩১ বস্তা সরকারি গম জব্দ করা হয়েছে। সরকারি খাদ্যশস্যের অপব্যবহার বা অবৈধ মজুত কোনোভাবেই বরদাশত করা হবে না। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

1
মহালছড়িতে ইউএনও শিবু দাশের নেতৃত্বে গুচ্ছগ্রামের ৩১ বস্তা সরকারি গম জব্দ
2
দেশের ক্লিনিক্যাল গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন
3
সরকারি চাকরিবিধি উপেক্ষা করে বিএনপির কমিটিতে সরকারি শিক্ষক, বিতর্ক তুঙ্গে
4
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
5
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
6
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
7
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
8
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
9
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
10
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
11
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
12
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
13
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
14
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
15
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
16
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
17
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
18
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
19
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
20
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
আমার এলাকার সংবাদ