নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এ.এম
অনলাইন সংস্করণ

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এ.এম
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) মিলনায়তনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে গত শুক্রবার সহকর্মীদের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই মারা যান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। তার আকস্মিক মৃত্যুতে বিসিএস প্রশাসন ক্যাডারের সহকর্মী ও বন্ধুদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের উদ্যোগে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ মওলা, মহাসচিব বাবুল মিঞা এবং ঢাকার বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বিসিএস (প্রশাসন) ২৫তম ব্যাচের সভাপতি মো. সগীর হোসেন।

সভাপতির বক্তব্যে মো. সগীর হোসেন বলেন, আশরাফুল আফসারের এভাবে চলে যাওয়া সহকর্মীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মেনে নেওয়া কঠিন। তিনি ছিলেন কর্মনিষ্ঠ, দায়িত্বশীল ও আন্তরিক একজন কর্মকর্তা। চাকরিজীবনে তিনি সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যু ২৫তম বিসিএস ব্যাচের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, একজন মানুষ কখন পৃথিবী থেকে বিদায় নেবেন, তা কেউ জানেন না। আশরাফুল আফসারও স্বাভাবিকভাবেই সহকর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তার এমন আকস্মিক মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনা আমাদের জীবন ও মৃত্যুর অনিবার্যতার কথাও মনে করিয়ে দেয়।

সগীর হোসেন বলেন, আশরাফুল আফসারের সঙ্গে ২৫তম বিসিএসের কর্মকর্তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক ছিল। কর্মক্ষেত্রের ব্যস্ততার মধ্যেও ব্যাচের কর্মকর্তাদের মধ্যে যে পারিবারিক বন্ধন তৈরি হয়েছিল, আশরাফুল আফসার ছিলেন সেই বন্ধনের গুরুত্বপূর্ণ একজন অংশ। তার অনুপস্থিতি সহকর্মীরা দীর্ঘদিন অনুভব করবেন।

তিনি আরও বলেন, একজন সহকর্মীর মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, তার বন্ধু, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের জন্যও অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করব। তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, সেজন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে ২৫ তম ব্যাচের সাধারণ সম্পাদক এবং যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আজ এখানে শুধু আনুষ্ঠানিকতার জন্য একত্রিত হইনি। আমরা একজন প্রিয় সহকর্মীর আত্মার মাগফিরাত কামনা করতে এবং তার পরিবারের জন্য দোয়া করতে একত্রিত হয়েছি। মহান আল্লাহ যেন তার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে দেন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

এ সময় তিনি ২৫তম বিসিএসের সব কর্মকর্তাকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আশরাফুল আফসারের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

দোয়া মাহফিলে অংশ নেওয়া কর্মকর্তারা আশরাফুল আফসারের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাতে মোহাম্মদ আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত, কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
 

1
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
2
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
3
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
4
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
5
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
6
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
7
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
8
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
9
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
10
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
11
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
12
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
13
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
14
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
15
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
16
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
17
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
18
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
19
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
20
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
আমার এলাকার সংবাদ