নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ এ.এম
অনলাইন সংস্করণ

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ এ.এম
শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বরপুত্র আবু সাঈদ আকন্দ শিমুল দুর্নীতিতে যেন নিজের সাথেই প্রতিযোগিতায় লিপ্ত। চাকরিজীবী হয়েও করেন ঠিকাদারি৷ ‘মিস্টার ম্যানেজ’ হিসেবে খ্যাত এই শিমুল আকন্দ যার শিকড় এত গভীরে যে এত দুর্নীতির পরেও এখনো আছেন বহাল তবিয়াতে। 

 

অনুসন্ধানে দেখা গেছে, সরকারি কোন নিয়ম-নীতি যেন তার জন্য প্রযোজ্য নয় তিনি চলেন তার নির্ধারিত নিয়ম মেনে। তার সাবেক কর্মস্থল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, রংপুর জেলাতে রয়েছে তার একাধিক উন্নয়নমূলক কাজের ঠিকাদারি যে কাজগুলো তিনি তার আপন ভাই বাবুল আক্তার এর মাধ্যমে সম্পাদনা করেছেন। এই বাবুল আক্তারই হচ্ছেন মা কনস্ট্রাকশন এর প্রোপাইটার যে শিমুল আকন্দের আপন ভাই।

 

জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে পরিচালন বাজেটের (৭০১৬) কোডের আওতায় করছেন কয়েক কোটি টাকার কাজ যেটা কোনরকম নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বাগিয়ে নিয়েছেন এই শিমুল। বিশ্বস্ত সূত্রের তথ্য মতে ইতোমধ্যে রংপুর জেলার কাউনিয়া উপজেলার প্রাণনাথ চর উচ্চ বিদ্যালয় এর নির্মাণ কাজটি ২০২৪-২০২৫ অর্থবছরের পরিচালন বাজেটের (৭০১৬) আওতায় ৪ (চারতলা) ভিত বিশিষ্ট ১ (একতলা) ভবনের ১.৫০ টাকার কাজটি কাগজে-কলমে বসুন্ধরা হাউজ বিল্ডার্স করলেও মূলত এই কাজটি সম্পাদনা করছেন শিমুলেরই আপন ভাই বাবুল আক্তার যিনি মা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী। এছাড়াও তার ভাইয়ের লাইসেন্স মা কনস্ট্রাকশন ২০২৪-২০২৫ অর্থবছরের পরিচালন বাজেটের (৭০১৬) আওতায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার বল্লভবিশু দাখিল মাদ্রাসার ০৪ (চারতলা) ভিত বিশিষ্ট ০১ (একতলা) ভবনের ১.৪৫ কোটি টাকার কাজটি সম্পাদনা করছেন এই মা কনস্ট্রাকশন। 

 

এছাড়া একই অর্থবছরে বেশ কয়েকটি ফার্নিচারের সরবরাহের কাজও করছে এই মা কনস্ট্রাকশন৷ সূত্র মতে ধুমের কুঠি হায়দারিয় উচ্চ বিদ্যালয় কাউনিয়া, রংপুর, খিয়ারপাড়া উচ্চ বিদ্যালয় বদরগঞ্জ, রংপুর, খেদমতপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর সহ বেশকিছু কাজে অধিকাংশই কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু শিমুল আকন্দকে ব্যক্তি সুবিধা প্রদানের জন্যই এ কাজগুলো দেওয়া হয়েছে।

1
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ
2
শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি
3
নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা
4
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
5
মহালছড়িতে ইউএনও শিবু দাশের নেতৃত্বে গুচ্ছগ্রামের ৩১ বস্তা সরকারি গম জব্দ
6
দেশের ক্লিনিক্যাল গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন
7
সরকারি চাকরিবিধি উপেক্ষা করে বিএনপির কমিটিতে সরকারি শিক্ষক, বিতর্ক তুঙ্গে
8
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
9
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
10
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
11
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
12
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
13
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
14
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
15
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
16
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
17
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
18
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
19
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
20
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
আমার এলাকার সংবাদ