ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মেডিকেল অফিসার ডা. এ এম জাহিদ খান মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আগামীকাল রোববার (১৫ নভেম্বর) বাদ জোহর তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।