নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ০৩:২৭ এ.এম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ০৩:২৭ এ.এম
রাজধানীতে ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী

মুরগির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনার অভিযোগে রাজধানীর মুগদায় ইসহাক (৩৮) নামে এক মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) মুগদা থানাধীন দক্ষিণ মুগদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায় ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

তিনি বলেন, এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিকে
1
নেপালে আটকা পড়া ‘শিকার’ টিম, নিরাপদে ফিরছেন দেশে
2
বন্যায় মরদেহ ভেসে গেছে অনেক দূরে, মর্গেও নেই জায়গা
3
চাঁদাবাজির বিরুদ্ধে পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা
4
রাজধানীতে ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী
5
সৌদি আরবে অগ্নিকাণ্ডে রবিউল নিহত হয়,অবশেষে নাটরে দাফন করা হল
6
ইয়াবাসহ ছিনতাইকারী আটক করলেন ট্রাফিক সার্জেন্ট ইসরাফিল
7
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯১
8
ডিএসসিসি উদ্যোগে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ চলাচলের জন্য উন্মুক্ত করলো
9
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
10
মৃতের সংখ্যা বেড়ে ৪৭২,নেপালে আকস্মিক বন্যা
11
শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন তারকারা
12
মেধাবীদের ‘কম পারিশ্রমিক’ অত্যন্ত দুর্ভাগ্যজনক: রিজভী
13
গোবিপ্রবি রেডিওর সাপ্তাহিক উদ্যোক্তা বাজারের উদ্বোধন
14
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
15
কাজে আসছে না ৩৩৬ কোটি টাকার রেলপথ
16
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের কী কী লাভ হবে?
17
জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই
18
গুমের অধ্যাদেশে বিএনপি আ. লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
19
ডোমের বক্তব্যে ‘ধর্ষণের আলামত’ নিয়ে যা জানাল পুলিশ
20
নেপালের দুর্যোগে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
আমার এলাকার সংবাদ