নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ০৩:৫৫ এ.এম
অনলাইন সংস্করণ

অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে কাজ করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ০৩:৫৫ এ.এম
অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে কাজ করবে ডিএমপি

পুরান ঢাকার বাদামতলী মার্কেট সংলগ্ন সব অবৈধ পার্কিং ও অবৈধ দোকানপাট উচ্ছেদে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে ডিএসসিসি প্রশাসকের কাছে সহায়তা চান। বিষয়টি অবগত হওয়ার পরপরই প্রশাসক তাৎক্ষণিকভাবে সব ধরনের অবৈধ পার্কিং ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

​ডিএসসিসি প্রশাসকের এই তাৎক্ষণিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, সরকারি কোনো দপ্তর থেকে এমন দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত পাওয়া সত্যিই প্রেরণাদায়ক। ডিএসসিসি প্রশাসকের এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে আমরা দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারব এবং বাদামতলী এলাকার দীর্ঘদিনের যানজট নিরসন করা সম্ভব হবে।

এদিকে একটি জাতীয় দৈনিকে বাবুবাজার ব্রিজ এলাকায় সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়টি ডিএসসিসির নজরে এসেছে। এর প্রেক্ষিতে ৩২ নম্বর ওয়ার্ডের বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের ‌‌‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত ৪টি ব্লকের ২৮,০৫১.১২ বর্গফুট খোলা জায়গায় পরিচালিত চলমান কার পার্কিংয়ের সব কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন জনগণের সেবার জন্য। সুতরাং নাগরিকদের ভোগান্তি সৃষ্টি হয় বা ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ সিটি কর্পোরেশন নিজে করবে না এবং অন্য কাউকেও করতে দেওয়া হবে না।

টিকে
1
সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা
2
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
3
গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে: জামায়াত আমীর
4
সব বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ তৈরির সিদ্ধান্ত ইউজিসির
5
গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান
6
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা
7
ঢাকা কলেজের হলে ৯০ শতাংশ সিট রাজনৈতিক সুপারিশে বরাদ্দের অভিযোগ
8
জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির
9
নারায়ণগঞ্জে সুতার মিলে ঝুলছিল চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ
10
মার্কিন আকাশসীমার কাছে থাকা বিমানে আঘাত হানতে সক্ষম চীনের নতুন ক্ষেপণাস্ত্র
11
বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া মানবিকতার পরিচয়: ইইউ রাষ্ট্রদূত
12
অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে কাজ করবে ডিএমপি
13
দেশব্যাপী সার উত্তোলন,বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম
14
কোনো ধরনের আগ্রাসনের স্বীকার দেশের মানুষ না হন : পানিসম্পদ মন্ত্রী
15
বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেপ্তার করেছে ডিএমপি
16
ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
17
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান-সদস্যদের শ্রদ্ধা
18
শেখ মুজিবের বাকশাল ছিল ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
19
দক্ষ ও গবেষক রসায়নবিদ তৈরির প্রত্যয়ে গণ বিশ্ববিদ্যালয় (গবি)-এর কেমিস্ট্রি বিভাগ
20
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধাভিযান ঘোষণা যুক্তরাষ্ট্রের
আমার এলাকার সংবাদ