এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম
সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা

ঢাকা জেলার প্রশাসক ফরিদা খানম বলেছেন, সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও দেশের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিবন্ধী শিশু উন্নয়ন সংগঠন ‘মায়ার বাঁধন’-এর ১০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

ফরিদা খানম বলেন, প্রতিবন্ধকতা কখনোই মানুষের মেধা, প্রতিভা ও সম্ভাবনার সীমা নির্ধারণ করতে পারে না। এর উজ্জ্বল উদাহরণ বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও তিনি মহাবিশ্বের রহস্য উন্মোচনে অসাধারণ অবদান রেখেছেন। তার জীবন আমাদের শেখায়, শারীরিক সীমাবদ্ধতা মানুষের মেধা ও স্বপ্নকে থামিয়ে দিতে পারে না।

তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যেও অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তাদের সীমাবদ্ধতার পরিবর্তে সক্ষমতা ও প্রতিভাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও সহযোগিতার সুযোগ তৈরি করা হলে তারাও একদিন পরিবার, সমাজ ও দেশের জন্য গর্বের কারণ হয়ে উঠবে।

জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি করুণা নয়, প্রয়োজন সম্মান, ভালোবাসা ও সুযোগ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের পরিবেশ তৈরি করতে হবে। একটি শিশুর প্রতিবন্ধকতা তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না; বরং সঠিক পরিচর্যা ও সুযোগই তার সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

‘মায়ার বাঁধন’-এর এক দশকের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মমতা ও যত্নে আগলে রেখে সংগঠনটি যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে এসব শিশুর পাশে থেকে সংগঠনটি শুধু সেবা নয়, তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার কাজও করে যাচ্ছে।

ফরিদা খানম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনেক অভিভাবকের সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে—তারা না থাকলে সন্তানদের ভবিষ্যৎ কী হবে। সেই উদ্বেগ দূর করতে ‘মায়ার বাঁধন’-এর স্থায়ী ও নিরাপদ আবাসন গড়ে তোলার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসতে হবে।

এ সময় জেলা প্রশাসক অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের কল্যাণে আর্থিক অনুদান প্রদান এবং উপযুক্ত ক্ষেত্রে খাসজমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দেন। 

অনুষ্ঠানে ‘মায়ার বাঁধন’-এর সভাপতি মোসা. ফওজিয়া ইয়াসমীন সভাপতিত্ব করেন। এতে সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, সংগঠনের সদস্য ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ৯৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু অংশ নেয়। তাদের মধ্যে ১৬ জন এতিম এবং ১১ জনের শুধু মা রয়েছেন। শিশুদের মাঝে খাবার ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। 

‘মায়ার বাঁধন’ একটি অরাজনৈতিক প্রতিবন্ধী শিশু উন্নয়ন সংগঠন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে গত এক দশক ধরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

1
সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা
2
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
3
গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে: জামায়াত আমীর
4
সব বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ তৈরির সিদ্ধান্ত ইউজিসির
5
গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান
6
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা
7
ঢাকা কলেজের হলে ৯০ শতাংশ সিট রাজনৈতিক সুপারিশে বরাদ্দের অভিযোগ
8
জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির
9
নারায়ণগঞ্জে সুতার মিলে ঝুলছিল চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ
10
মার্কিন আকাশসীমার কাছে থাকা বিমানে আঘাত হানতে সক্ষম চীনের নতুন ক্ষেপণাস্ত্র
11
বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া মানবিকতার পরিচয়: ইইউ রাষ্ট্রদূত
12
অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে কাজ করবে ডিএমপি
13
দেশব্যাপী সার উত্তোলন,বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম
14
কোনো ধরনের আগ্রাসনের স্বীকার দেশের মানুষ না হন : পানিসম্পদ মন্ত্রী
15
বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেপ্তার করেছে ডিএমপি
16
ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
17
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান-সদস্যদের শ্রদ্ধা
18
শেখ মুজিবের বাকশাল ছিল ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
19
দক্ষ ও গবেষক রসায়নবিদ তৈরির প্রত্যয়ে গণ বিশ্ববিদ্যালয় (গবি)-এর কেমিস্ট্রি বিভাগ
20
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধাভিযান ঘোষণা যুক্তরাষ্ট্রের
আমার এলাকার সংবাদ