এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৪:১৭ এ.এম
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৪:১৭ এ.এম
বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী বর্ণাঢ্য সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বায়তুল মোকাররমের পূর্ব সাহানে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়িকোবাদ।

পক্ষকালব্যাপী এ আয়োজনে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের ওপর ওয়াজ ও নসিহত করবেন।

অনুষ্ঠানমালায় আরও থাকছে কিরাত মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী।

ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ আয়োজনে বিষয়ভিত্তিক সেমিনারও অনুষ্ঠিত হবে। এসব সেমিনার বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ উপলক্ষে বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার পাশাপাশি বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ বইমেলা।

এ জ্ঞানগর্ভ আয়োজন ও বইমেলায় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

1
আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেল
2
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ
3
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, সন্ধ্যায় আইজিপির সঙ্গে বসছে ১১ দল
4
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি
5
জয়ার কৃষি, ফলনে অবাক ভক্তরা; উচ্ছ্বসিত অভিনেত্রীও
6
দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের
7
সুন্দর ত্বক চান? এই ৫ কাজ করুন
8
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ
9
সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে
10
স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?
11
বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
12
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক
13
জুলাই বিপ্লব নয়, গণ অভ্যুত্থান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
14
জুলাই সনদে স্বাক্ষর করেই সব রাজনৈতিক দল ’৭২-এর সংবিধান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
15
মনু নদীর পানি বেড়েছে,বিপৎসীমার প্রবাহিত হচ্ছে
16
কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ: বিমানমন্ত্রী
17
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালক:শেখ রবিউল
18
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কাজ করছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
19
সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরলেন: নাহিদ ইসলাম
20
ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু:বাণিজ্যমন্ত্রী
আমার এলাকার সংবাদ