এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৫:৪৭ এ.এম
অনলাইন সংস্করণ

জয়ার কৃষি, ফলনে অবাক ভক্তরা; উচ্ছ্বসিত অভিনেত্রীও

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৫:৪৭ এ.এম
জয়ার কৃষি, ফলনে অবাক ভক্তরা; উচ্ছ্বসিত অভিনেত্রীও

অভিনয়ে দুই বাংলায় নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী জয়া আহসান। পর্দার বাইরে তার জীবনযাপনও বেশ বৈচিত্র্যময়। অন্য অনেক তারকার মতো শুধু গ্ল্যামারনির্ভর জীবন নয়, প্রকৃতির সান্নিধ্যেও সময় কাটাতে ভালোবাসেন এই অভিনেত্রী।

গত কয়েক বছরের চেষ্টায় অভিনয়ের পাশাপাশি নিজের নামের পাশে কৃষকের পরিচয়ও যুক্ত করেছেন জয়া। বাড়ির বাগানে চাষ করছেন বিভিন্ন ধরনের সবজি, ফল ও ফুল। এর আগে জয়া জানিয়েছিলেন, বাড়ির রান্নার জন্য প্রয়োজনীয় অনেক কিছুই বাইরে থেকে কিনতে হয় না। নিজেদের আবাদ করা ফসলই ব্যবহার করেন তারা।

অভিনয়ের ব্যস্ততা থেকে অবসর পেলেই নিজের কৃষি আঙিনায় ছুটে যান জয়া। গাছের পরিচর্যা করেন এবং পরিপক্ব ফসল ঘরে তোলেন।

তেমনই কিছু ফসল সম্প্রতি তুলেছেন অভিনেত্রী। সোমবার (২৪ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, বড় দুটি ওল কচু, এক ডজনের বেশি পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা ও পদ্মফুল।

জয়া আহসান তার বাগানে উৎপাদিত এসব ফসলের ছবি দিয়ে লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম; ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাব, একটু ফিউশনের মতো হবে।’

জয়ার বাগানের এসব সবজি ও ফুল দেখে মুগ্ধ ভক্তরাও। একজন তারকা এতটা যত্ন নিয়ে নিজের হাতে চাষাবাদ করছেন—এসব ফসল যেন তারই প্রমাণ। সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকাংশ মন্তব্যেই জয়ার কৃষিকাজের প্রশংসা ও উৎসাহ জানিয়েছেন নেটিজেনরা।

এদিকে অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

1
আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেল
2
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ
3
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, সন্ধ্যায় আইজিপির সঙ্গে বসছে ১১ দল
4
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি
5
জয়ার কৃষি, ফলনে অবাক ভক্তরা; উচ্ছ্বসিত অভিনেত্রীও
6
দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের
7
সুন্দর ত্বক চান? এই ৫ কাজ করুন
8
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ
9
সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে
10
স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?
11
বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
12
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক
13
জুলাই বিপ্লব নয়, গণ অভ্যুত্থান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
14
জুলাই সনদে স্বাক্ষর করেই সব রাজনৈতিক দল ’৭২-এর সংবিধান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
15
মনু নদীর পানি বেড়েছে,বিপৎসীমার প্রবাহিত হচ্ছে
16
কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ: বিমানমন্ত্রী
17
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালক:শেখ রবিউল
18
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কাজ করছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
19
সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরলেন: নাহিদ ইসলাম
20
ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু:বাণিজ্যমন্ত্রী
আমার এলাকার সংবাদ