সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশ এটিকে স্বীকৃতি দেয় এবং একটা আগ্রহ আছে। আমাদের প্রধানমন্ত্রীকে অনেক বিশ্বনেতা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন অংশগ্রহণের জন্য।’
তিনি বলেন, ‘মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা। মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। মধ্যপ্রাচ্য বা ইসলামিক দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের যাওয়াটা মোটেও অস্বাভাবিক নয়।’