নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ০২:১৩ এ.এম
অনলাইন সংস্করণ

মনু নদীর পানি বেড়েছে,বিপৎসীমার প্রবাহিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ০২:১৩ এ.এম
মনু নদীর পানি বেড়েছে,বিপৎসীমার প্রবাহিত হচ্ছে

বিপৎসীমার ওপরে খোয়াই নদীর পানি
হবিগঞ্জের বাল্লা স্টেশনে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু নদীর পানি বেড়েছে। পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে। অপরদিকে মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদী বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী এক দিন পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

ব্রহ্মপুত্র নদের পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বেড়েছে। আগামী দুই দিন যমুনার পানি কমতে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। তবে নদীটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী পাঁচ দিন এ নদীগুলোর পানি বাড়তে পারে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন পানি আরও কমতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

টিকে
1
আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেল
2
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ
3
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, সন্ধ্যায় আইজিপির সঙ্গে বসছে ১১ দল
4
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি
5
জয়ার কৃষি, ফলনে অবাক ভক্তরা; উচ্ছ্বসিত অভিনেত্রীও
6
দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের
7
সুন্দর ত্বক চান? এই ৫ কাজ করুন
8
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ
9
সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে
10
স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?
11
বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
12
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক
13
জুলাই বিপ্লব নয়, গণ অভ্যুত্থান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
14
জুলাই সনদে স্বাক্ষর করেই সব রাজনৈতিক দল ’৭২-এর সংবিধান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
15
মনু নদীর পানি বেড়েছে,বিপৎসীমার প্রবাহিত হচ্ছে
16
কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ: বিমানমন্ত্রী
17
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালক:শেখ রবিউল
18
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কাজ করছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
19
সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরলেন: নাহিদ ইসলাম
20
ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু:বাণিজ্যমন্ত্রী
আমার এলাকার সংবাদ