এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৬ এ.এম
অনলাইন সংস্করণ

দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৬ এ.এম
দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের

সেনাবাহিনীর বীর ইউনিটগুলোর সদস্যদের দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ আগস্ট) রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ২১তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এবং জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব অধিনায়কের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বীর ইউনিটগুলোর সদস্যদের দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বীর ইউনিটগুলো পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে। এ ছাড়া বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, এসআইঅ্যান্ডটি; সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তা; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টগুলোর অধিনায়ক এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

1
আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেল
2
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ
3
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, সন্ধ্যায় আইজিপির সঙ্গে বসছে ১১ দল
4
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি
5
জয়ার কৃষি, ফলনে অবাক ভক্তরা; উচ্ছ্বসিত অভিনেত্রীও
6
দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের
7
সুন্দর ত্বক চান? এই ৫ কাজ করুন
8
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ
9
সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে
10
স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?
11
বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
12
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক
13
জুলাই বিপ্লব নয়, গণ অভ্যুত্থান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
14
জুলাই সনদে স্বাক্ষর করেই সব রাজনৈতিক দল ’৭২-এর সংবিধান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
15
মনু নদীর পানি বেড়েছে,বিপৎসীমার প্রবাহিত হচ্ছে
16
কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ: বিমানমন্ত্রী
17
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালক:শেখ রবিউল
18
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কাজ করছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
19
সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরলেন: নাহিদ ইসলাম
20
ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু:বাণিজ্যমন্ত্রী
আমার এলাকার সংবাদ