এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৪:৫৪ এ.এম
অনলাইন সংস্করণ

সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৪:৫৪ এ.এম
সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংক্রমণের চিকিৎসায় শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর না করে প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সেমিনারে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

সেমিনারে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনার আওতায় শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালগুলোকেও আনতে হবে।

সেমিনারে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন সিংহেলথের সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক ও সহযোগী অধ্যাপক লিং ময় লিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন।

1
আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেল
2
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ
3
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, সন্ধ্যায় আইজিপির সঙ্গে বসছে ১১ দল
4
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি
5
জয়ার কৃষি, ফলনে অবাক ভক্তরা; উচ্ছ্বসিত অভিনেত্রীও
6
দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের
7
সুন্দর ত্বক চান? এই ৫ কাজ করুন
8
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ
9
সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে
10
স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?
11
বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
12
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক
13
জুলাই বিপ্লব নয়, গণ অভ্যুত্থান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
14
জুলাই সনদে স্বাক্ষর করেই সব রাজনৈতিক দল ’৭২-এর সংবিধান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
15
মনু নদীর পানি বেড়েছে,বিপৎসীমার প্রবাহিত হচ্ছে
16
কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ: বিমানমন্ত্রী
17
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালক:শেখ রবিউল
18
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কাজ করছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
19
সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরলেন: নাহিদ ইসলাম
20
ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু:বাণিজ্যমন্ত্রী
আমার এলাকার সংবাদ