নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ০৪:৪৩ এ.এম
অনলাইন সংস্করণ

অভিযানে গিয়ে প্রশ্ন সিডিএ চেয়ারম্যানের

স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ০৪:৪৩ এ.এম
স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?

চট্টগ্রামে আবাসিক এলাকায় নকশা ও অনুমোদন ছাড়া ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানের সময় নকশাবহির্ভূত ও অনুমোদনহীন ভবনে হাসপাতাল পরিচালনার চিত্র দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি প্রশ্ন তুলেছেন, কোনো ধরনের সিডিএ অনুমোদন না থাকা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালকে নিয়মিত লাইসেন্স বা অনুমোদন দিয়ে যাচ্ছে?

সোমবার (২৪ আগস্ট) সকালে নগরের ট্রিটমেন্ট হাসপাতাল, ল্যানসেট হাসপাতাল, শেভরন বেলভিউ ও একুশে হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান নিজেই। এসময় প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল আজম ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে দেখা গেছে, অনুমোদিত নকশা অনুযায়ী শেভরন হাসপাতালের ভবনটির গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরে গাড়ি পার্কিংয়ের জায়গা থাকার কথা থাকলেও সেখানে অন্যান্য স্থাপনা ও অভ্যর্থনা কক্ষ নির্মাণ করা হয়েছে। এ অনিয়মের কারণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে ওই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দিয়েছে।

অন্যদিকে, নগরের ট্রিটমেন্ট হাসপাতালে অভিযানকালে মালিকপক্ষ বা কোনো দায়িত্বশীল প্রতিনিধিকে উপস্থিত পাওয়া যায়নি। ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশসহ সিডিএ কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিডিএর এই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অনিয়ম রোধে অন্যান্য হাসপাতালেও নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নকশা ও অনুমোদন ছাড়া বছরের পর বছর ধরে এসব বাণিজ্যিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বা ডিজি অফিস থেকে কীসের ভিত্তিতে এসব হাসপাতালের অনুমোদন বা লাইসেন্স দেওয়া হয়, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকে যায়। সংশ্লিষ্ট বিভাগগুলোর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

অভিযানকালে পরিদর্শন করা নকশাহীন ও ত্রুটিপূর্ণ হাসপাতালগুলোর মালিকপক্ষকে সিডিএ’র পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে সিডিএ থেকে ভবনের নকশাজনিত সব ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার সময়সীমা বেধে দেওয়া হয়।

সিডিএ কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত এক মাসের মধ্যে যেসব প্রতিষ্ঠান নকশা ও অনুমোদনসংক্রান্ত ত্রুটি নিরসনে ব্যর্থ হবে, সময়সীমা পার হওয়া মাত্রই সেগুলোকে সিলগালা করে দেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একে
1
আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেল
2
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ
3
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, সন্ধ্যায় আইজিপির সঙ্গে বসছে ১১ দল
4
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি
5
জয়ার কৃষি, ফলনে অবাক ভক্তরা; উচ্ছ্বসিত অভিনেত্রীও
6
দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের
7
সুন্দর ত্বক চান? এই ৫ কাজ করুন
8
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ
9
সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে
10
স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?
11
বায়তুল মোকাররমে সিরাতুন্নবী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
12
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক
13
জুলাই বিপ্লব নয়, গণ অভ্যুত্থান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
14
জুলাই সনদে স্বাক্ষর করেই সব রাজনৈতিক দল ’৭২-এর সংবিধান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
15
মনু নদীর পানি বেড়েছে,বিপৎসীমার প্রবাহিত হচ্ছে
16
কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ: বিমানমন্ত্রী
17
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালক:শেখ রবিউল
18
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কাজ করছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
19
সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরলেন: নাহিদ ইসলাম
20
ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু:বাণিজ্যমন্ত্রী
আমার এলাকার সংবাদ