নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ০৩:০২ এ.এম
অনলাইন সংস্করণ

ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ০৩:০২ এ.এম
ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান

দলের আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী ধরে অনেকটা গোপনেই ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘শ্যাডো ক্যাবিনেট’ গঠন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এতদিন এই ছায়া মন্ত্রিসভার কার্যক্রম আড়ালে রাখা হলেও শিগগিরই এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আমির ডা. শফিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে তারা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন। এর সদস্যদের প্রশিক্ষণও চলছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নির্ধারিত সময়েই এর সদস্যদের পরিচয় প্রকাশ করা হবে।

কারা এই মন্ত্রিসভায় রয়েছেন— জানতে চাইলে তিনি জানান, দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে ছায়া মন্ত্রিসভা সাজানো হয়েছে। সংগঠনের অনেক জ্যেষ্ঠ নেতা, যারা সংসদ সদস্য নন, তারাও এই কাঠামোর সঙ্গে যুক্ত রয়েছেন। সরকারের কার্যক্রমকে জবাবদিহির মধ্যে আনাই এর অন্যতম উদ্দেশ্য।

তবে দলীয় সূত্রে জানা গেছে, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তথ্য মন্ত্রণালয়ে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ধর্ম মন্ত্রণালয়ে শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী রয়েছেন বলে জানা গেছে।

জামায়াতের দাবি, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতিপ্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ কয়েকজন নেতা জানান, গত মাসেই গোপনে এটি গঠন করা হয়। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনায় কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার সদস্যরা।

প্রথমে জোটগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত দলীয়ভাবেই এই কাঠামো তৈরি করেছে জামায়াত। এতে দলের শীর্ষ নেতা, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্রশিবির নেতাদেরও যুক্ত করা হয়েছে। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী রয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক পৃথক টিমও কাজ করবে। প্রয়োজন অনুযায়ী উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হবে বলে জানিয়েছে জামায়াত।

জামায়াত নেতাদের ভাষ্য, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রধান লক্ষ্য তিনটি— সরকারের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ, সরকারের ভুল-দুর্বলতা চিহ্নিত করে বিকল্প পথ তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব ও সম্ভাব্য মন্ত্রী তৈরি করা। অর্থাৎ শুধু সরকারের বিরোধিতা নয়, বিকল্পভাবে সরকার পরিচালনার প্রস্তুতিও এই কাঠামোর অন্যতম লক্ষ্য।

ছায়া মন্ত্রিসভার কার্যক্রম সম্পর্কে জামায়াতের শীর্ষ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতির চর্চা রয়েছে— এমন দেশগুলোতে বিরোধী দল সাধারণত সরকারের গঠিত মন্ত্রিসভার পাশাপাশি একটি প্যারালাল বা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করে। এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরাও ছায়া মন্ত্রিসভার ধারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. স ম আলী রেজা বলেন, পার্লামেন্টারি গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা নতুন কোনো ধারণা নয়; শক্তিশালী নাগরিক ও রাজনৈতিক সংস্কৃতি রয়েছে— এমন দেশগুলোতে এটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত চর্চা। তার মতে, ছায়া মন্ত্রিসভা সরকারের ওপর একধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে এবং বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দেয়। সরকার বাজেট বা বড় কোনো নীতি প্রস্তাব উপস্থাপন করলে সংশ্লিষ্ট ছায়া মন্ত্রীরাও বিকল্প বাজেট বা নীতিপ্রস্তাব জনগণের সামনে তুলে ধরতে পারেন। এর ফলে তুলনামূলক আলোচনা তৈরি হবে এবং সরকারও প্রয়োজনীয় প্রস্তাব গ্রহণের সুযোগ পাবে।

কেএমএম

টিকে
1
সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা
2
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
3
গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে: জামায়াত আমীর
4
সব বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ তৈরির সিদ্ধান্ত ইউজিসির
5
গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান
6
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা
7
ঢাকা কলেজের হলে ৯০ শতাংশ সিট রাজনৈতিক সুপারিশে বরাদ্দের অভিযোগ
8
জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির
9
নারায়ণগঞ্জে সুতার মিলে ঝুলছিল চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ
10
মার্কিন আকাশসীমার কাছে থাকা বিমানে আঘাত হানতে সক্ষম চীনের নতুন ক্ষেপণাস্ত্র
11
বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া মানবিকতার পরিচয়: ইইউ রাষ্ট্রদূত
12
অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে কাজ করবে ডিএমপি
13
দেশব্যাপী সার উত্তোলন,বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম
14
কোনো ধরনের আগ্রাসনের স্বীকার দেশের মানুষ না হন : পানিসম্পদ মন্ত্রী
15
বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেপ্তার করেছে ডিএমপি
16
ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
17
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান-সদস্যদের শ্রদ্ধা
18
শেখ মুজিবের বাকশাল ছিল ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
19
দক্ষ ও গবেষক রসায়নবিদ তৈরির প্রত্যয়ে গণ বিশ্ববিদ্যালয় (গবি)-এর কেমিস্ট্রি বিভাগ
20
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধাভিযান ঘোষণা যুক্তরাষ্ট্রের
আমার এলাকার সংবাদ