এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ০৮:৪১ এ.এম
অনলাইন সংস্করণ

সব বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ তৈরির সিদ্ধান্ত ইউজিসির

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ০৮:৪১ এ.এম
সব বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ তৈরির সিদ্ধান্ত ইউজিসির

দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে সব বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। 

মঙ্গলবার (২৫ আগস্ট) ইউজিসি কার্যালয়ে আয়োজিত ‘ইরাসমাস প্লাস ইনফো সেশন’-এ প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ উদ্যোগের কথা জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার গুণগত মান এবং গবেষণার সক্ষমতা অনেকাংশেই নির্ভর করে আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে কমিশনের পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র ও উন্নয়ন প্রকল্পে এ বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ শুধু শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর কাজে সীমাবদ্ধ থাকবে না। এসব কার্যালয়ের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ ও দ্বৈত ডিগ্রি কর্মসূচি চালু, আন্তর্জাতিক গবেষণা অনুদান সংগ্রহ এবং যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কাজে লাগানো গেলে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর গবেষণা পরিচালনার সুযোগ তৈরি হবে।

বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, মেধাবীদের দেশের বাইরে যাওয়াকে শুধু ‘ব্রেন ড্রেন’ হিসেবে না দেখে ‘ব্রেন সার্কুলেশন’ এর সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় ইউজিসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আন্তর্জাতিক সহযোগিতা কোনো ব্যক্তি-নির্ভর উদ্যোগে সীমাবদ্ধ না রেখে তা টেকসই ও ধারাবাহিক করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা প্রয়োজন।

ইউজিসি সচিব ড. ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘ইরাসমাস প্লাস ইনফো সেশন’-এ কমিশনের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

1
সরকারি চাকরিবিধি উপেক্ষা করে বিএনপির কমিটিতে সরকারি শিক্ষক, বিতর্ক তুঙ্গে
2
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
3
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
4
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
5
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
6
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
7
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
8
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
9
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
10
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
11
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
12
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
13
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
14
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
15
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
16
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
17
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
18
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
19
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
20
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
আমার এলাকার সংবাদ