ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ০৭:২২ এ.এম
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ০৭:২২ এ.এম
গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান

গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সোহেল হাসান। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পূর্বের প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী ড. মো. সোহেল হাসানকে প্রো-ভাইস চ্যান্সেলরের পদ থেকে অব্যাহতি দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৩)-এর ১০(১) ধারা অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত বলবৎ থাকবে। নতুন পদে তিনি তাঁর পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে পরিবর্তন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এক মাসের ব্যবধানে তাঁকেও পরিবর্তন করে অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

1
সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা
2
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
3
গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে: জামায়াত আমীর
4
সব বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ তৈরির সিদ্ধান্ত ইউজিসির
5
গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান
6
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা
7
ঢাকা কলেজের হলে ৯০ শতাংশ সিট রাজনৈতিক সুপারিশে বরাদ্দের অভিযোগ
8
জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির
9
নারায়ণগঞ্জে সুতার মিলে ঝুলছিল চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ
10
মার্কিন আকাশসীমার কাছে থাকা বিমানে আঘাত হানতে সক্ষম চীনের নতুন ক্ষেপণাস্ত্র
11
বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া মানবিকতার পরিচয়: ইইউ রাষ্ট্রদূত
12
অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে কাজ করবে ডিএমপি
13
দেশব্যাপী সার উত্তোলন,বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম
14
কোনো ধরনের আগ্রাসনের স্বীকার দেশের মানুষ না হন : পানিসম্পদ মন্ত্রী
15
বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেপ্তার করেছে ডিএমপি
16
ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
17
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান-সদস্যদের শ্রদ্ধা
18
শেখ মুজিবের বাকশাল ছিল ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
19
দক্ষ ও গবেষক রসায়নবিদ তৈরির প্রত্যয়ে গণ বিশ্ববিদ্যালয় (গবি)-এর কেমিস্ট্রি বিভাগ
20
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধাভিযান ঘোষণা যুক্তরাষ্ট্রের
আমার এলাকার সংবাদ