এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ০৬:০৯ এ.এম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে সুতার মিলে ঝুলছিল চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ০৬:০৯ এ.এম
নারায়ণগঞ্জে সুতার মিলে ঝুলছিল চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এসএম তানিম (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ শাখার এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্বাস চেয়ারম্যানের একটি সুতার মিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এসএম তানিম চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া সরকারি কলেজ শাখার সহসভাপতি ছিলেন। পাশাপাশি নারায়ণগঞ্জের ওই সুতার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন ও সহকর্মীরা। পরে তারা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঢাকা এক্সপোজকে জানান, তানিমের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

1
সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা
2
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
3
গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে: জামায়াত আমীর
4
সব বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ তৈরির সিদ্ধান্ত ইউজিসির
5
গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান
6
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা
7
ঢাকা কলেজের হলে ৯০ শতাংশ সিট রাজনৈতিক সুপারিশে বরাদ্দের অভিযোগ
8
জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির
9
নারায়ণগঞ্জে সুতার মিলে ঝুলছিল চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ
10
মার্কিন আকাশসীমার কাছে থাকা বিমানে আঘাত হানতে সক্ষম চীনের নতুন ক্ষেপণাস্ত্র
11
বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া মানবিকতার পরিচয়: ইইউ রাষ্ট্রদূত
12
অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে কাজ করবে ডিএমপি
13
দেশব্যাপী সার উত্তোলন,বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম
14
কোনো ধরনের আগ্রাসনের স্বীকার দেশের মানুষ না হন : পানিসম্পদ মন্ত্রী
15
বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেপ্তার করেছে ডিএমপি
16
ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
17
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান-সদস্যদের শ্রদ্ধা
18
শেখ মুজিবের বাকশাল ছিল ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
19
দক্ষ ও গবেষক রসায়নবিদ তৈরির প্রত্যয়ে গণ বিশ্ববিদ্যালয় (গবি)-এর কেমিস্ট্রি বিভাগ
20
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধাভিযান ঘোষণা যুক্তরাষ্ট্রের
আমার এলাকার সংবাদ