রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে তারা শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবগঠিত জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
এ ছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্যান্য সদস্য, জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
একে