এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন তারকারা

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম
শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন তারকারা

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে দেশটিতে আটকা পড়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী তাশরিফ খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ আরও কয়েকজন তারকা। একই সময়ে সিনেমার শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন ভারতের জনপ্রিয় দুই অভিনেতা খরাজ মুখার্জি ও রজতাভ দত্ত।

জানা গেছে, বাংলাদেশের একটি সিনেমার শুটিংয়ের কাজে নেপালে গিয়েছেন টালিউডের এই দুই জনপ্রিয় অভিনেতা। অভিনেতা খরাজ মুখার্জির সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

নেপালের চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যা ও ভূমিধসে সেখানকার যোগাযোগ ও ভ্রমণব্যবস্থা ব্যাহত হয়েছে। এতে নেপালে অবস্থানরত তারকা শিল্পী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগ তৈরি হয়।

রজতাভ দত্ত ও খরাজ মুখার্জির পরিবার ও অনুরাগীরাও নেপালে ভয়াবহ বন্যার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তাদের বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে নেপালের উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় আকস্মিক বন্যার মধ্যে তাশরিফ খান ও তার দলের অবস্থান নিয়েও উদ্বেগ তৈরি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার কথা জানিয়েছেন এই সংগীতশিল্পী।

তাশরিফ খান জানান, তারা এখনো নেপালেই আছেন এবং এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন।

তিনি বলেন, ‘আল্লাহর অনেক রহমতে এখন পর্যন্ত আমরা নিরাপদে আছি। ইনশাআল্লাহ আমরা নিরাপদে ফিরে আসব। আমাদের জন্য দোয়া করবেন। যারা বিপদগ্রস্ত আছেন, আমরা তাদের সবার জন্য দোয়া করছি। আপনারা দোয়া করবেন।’

অন্যদিকে নেপালে অবস্থানরত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে শেষ পর্যন্ত স্বস্তির খবর জানিয়েছেন অপু বিশ্বাস। নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে। সবাই সুস্থ ও ভালো আছেন।

নেপালে বুধবার বিভিন্ন এলাকায় বন্যার পানিতে জনপদ তলিয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ও ভ্রমণব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এতে শত শত পর্যটক, শ্রমিক ও অন্যান্য মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালে অবস্থানরত বাংলাদেশি ও ভারতীয় তারকাদের নিয়ে উদ্বেগ তৈরি হলেও তাশরিফ খান ও অপু বিশ্বাসের বক্তব্যে তাদের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

1
শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন তারকারা
2
মেধাবীদের ‘কম পারিশ্রমিক’ অত্যন্ত দুর্ভাগ্যজনক: রিজভী
3
গোবিপ্রবি রেডিওর সাপ্তাহিক উদ্যোক্তা বাজারের উদ্বোধন
4
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
5
কাজে আসছে না ৩৩৬ কোটি টাকার রেলপথ
6
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের কী কী লাভ হবে?
7
জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই
8
গুমের অধ্যাদেশে বিএনপি আ. লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
9
ডোমের বক্তব্যে ‘ধর্ষণের আলামত’ নিয়ে যা জানাল পুলিশ
10
নেপালের দুর্যোগে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
11
শাজাহানপুরে ফার্মেসি ব্যবসায়ীর দেহ তল্লাশি করে মিলল ৪৫ পিস ইয়াবা
12
প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এমপিদের সঙ্গে
13
নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশের শোক ও উদ্বেগ
14
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বাহক শনাক্তকরণে জোর ডিসি ফরিদার
15
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত
16
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
17
ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
18
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস
19
দোভাল-ওয়াং ই বৈঠক, একাধিক বিষয়ে ঐকমত্যে ভারত-চীন
20
ঢাকায় ভুটানের রাজাকে রাষ্ট্রপতির অভ্যর্থনা
আমার এলাকার সংবাদ