এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০৭:৫২ এ.এম
অনলাইন সংস্করণ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০৭:৫২ এ.এম
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত

হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রাম নগরী। ভোর থেকেই নগরের ষোলশহর ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। লাখো মানুষের অংশগ্রহণে বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত হয়েছে।

তবে গত বছরের জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যুর ঘটনার কারণে এবার শুরু থেকেই নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজকদের সতর্ক অবস্থানের মধ্যে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই শেষ হয়েছে এবারের জশনে জুলুস।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুসের কার্যক্রম শুরু হয়। এতে নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাখো মানুষ অংশ নেন।

১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এ জুলুসের প্রবর্তন করেন।

এবারের জশনে জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মুহাম্মদ সাবের শাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমেদ শাহ।

ভোর থেকেই নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ জুলুসে অংশ নিতে ষোলশহর এলাকায় জড়ো হন। কেউ হেঁটে, আবার কেউ ট্রাক ও পিকআপে করে আসেন। জুলুসের সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ে কোরআন তিলাওয়াত, হামদ, নাত ও দরুদ শরিফের সুর।

জুলুস উপলক্ষে মুরাদপুর থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা পর্যন্ত বসে ভাসমান মেলা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সড়কের বিভিন্ন স্থানে পানি, শরবত ও খাবার বিতরণ করা হয়। নগরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক বিভাজক সাজানো হয় তোরণ, পতাকা, ফেস্টুন ও ব্যানারে।

জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। মুসল্লিদের সুবিধার্থে মাদ্রাসা ও আশপাশের এলাকায় স্থাপন করা হয় অস্থায়ী শৌচাগার।

নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, ষোলশহর থেকে জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় নির্ধারিত পথে ফিরে জুলুস ময়দানে গিয়ে শেষ হয়।

এদিকে জশনে জুলুস ঘিরে চট্টগ্রাম নগর পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। গুরুত্বপূর্ণ এলাকা ও জুলুসের পথে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। যান চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও।

গত বছর জশনে জুলুসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জুলুস চলাকালে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ছয়জন। ওই ঘটনার পর এবার জুলুস ঘিরে নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

তবে এবার কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্যেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জশনে জুলুস লাখো মানুষের উপস্থিতিতে শেষ হয়েছে। দুর্ঘটনা এড়াতে পুলিশের প্রস্তুতি ছিল।

1
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বাহক শনাক্তকরণে জোর ডিসি ফরিদার
2
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত
3
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
4
ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
5
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস
6
দোভাল-ওয়াং ই বৈঠক, একাধিক বিষয়ে ঐকমত্যে ভারত-চীন
7
ঢাকায় ভুটানের রাজাকে রাষ্ট্রপতির অভ্যর্থনা
8
ঈদে মিলাদুন্নবীতে আনসার-ভিডিপিতে বিশেষ দোয়া
9
২৪ঘন্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু
10
দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান আইনমন্ত্রীর
11
ট্রাম্প প্রশাসন সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে
12
বিএনপি এখন আগের থেকে জনপ্রিয়: মহাসচিব রুহুল কবির রিজভী
13
মানবজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করা উচিত: রিজভী
14
বিতর্কিত বিপিএল বনাম ক্রিকেটারদের রুটিরুজি: কোন পথে বিসিবি?
15
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন ভুটানের রাজা
16
অপরাধের পর কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এমন ঘটনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
17
ইমরান খান কে নিয়ে সাবেক স্ত্রী জেমিমার এক্সে' আবেগঘন বার্তা
18
আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদ মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি
19
সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা
20
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
আমার এলাকার সংবাদ