এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০৬:১৩ এ.এম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০৬:১৩ এ.এম
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজারে সমুদ্রে লাবণী পয়েন্টে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামে আরেক পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন খান ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকার বাসিন্দা। নিখোঁজ ইব্রাহিম খানের বাড়িও ঢাকায়।

সৈকতের লাইফগার্ড ও প্রত্যক্ষদর্শীরা ঢাকা এক্সপোজকে জানান, দুপুরে দলের অন্য সদস্যদের সঙ্গে লাবণী পয়েন্টে সাগরে গোসলে নামেন ইয়াছিন ও ইব্রাহিম। একপর্যায়ে উত্তাল ঢেউ ও স্রোতের টানে তারা ভেসে যান। পরে উদ্ধারকারীরা ইয়াছিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারে লাবণী পয়েন্টসহ আশপাশের এলাকায় অভিযান চলছে। ফায়ার সার্ভিস, সি-সেফ লাইফগার্ড, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে তাকে উদ্ধারের চেষ্টা করছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঢাকা এক্সপোজকে জানান, সাগরে গোসল করতে নেমে দুই পর্যটক ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিখোঁজ অপর পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম প্রায় ১১০ জনের একটি পর্যটক দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। দলটি কলাতলীর হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিল। তাদের মধ্যে অনেকেই ‘আই জেট কেপি’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত। কয়েকজন শিক্ষার্থীও ওই দলের সঙ্গে ছিলেন।

1
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বাহক শনাক্তকরণে জোর ডিসি ফরিদার
2
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত
3
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
4
ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
5
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস
6
দোভাল-ওয়াং ই বৈঠক, একাধিক বিষয়ে ঐকমত্যে ভারত-চীন
7
ঢাকায় ভুটানের রাজাকে রাষ্ট্রপতির অভ্যর্থনা
8
ঈদে মিলাদুন্নবীতে আনসার-ভিডিপিতে বিশেষ দোয়া
9
২৪ঘন্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু
10
দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান আইনমন্ত্রীর
11
ট্রাম্প প্রশাসন সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে
12
বিএনপি এখন আগের থেকে জনপ্রিয়: মহাসচিব রুহুল কবির রিজভী
13
মানবজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করা উচিত: রিজভী
14
বিতর্কিত বিপিএল বনাম ক্রিকেটারদের রুটিরুজি: কোন পথে বিসিবি?
15
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন ভুটানের রাজা
16
অপরাধের পর কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এমন ঘটনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
17
ইমরান খান কে নিয়ে সাবেক স্ত্রী জেমিমার এক্সে' আবেগঘন বার্তা
18
আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদ মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি
19
সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও হবে দেশের সম্পদ: ডিসি ফরিদা
20
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
আমার এলাকার সংবাদ