ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এ.এম
অনলাইন সংস্করণ

ফুটবল উৎসবে ডিআইইউ, সিএসই বিভাগের আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্বোধন

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এ.এম
ফুটবল উৎসবে ডিআইইউ, সিএসই বিভাগের আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ উল আলম শিবলী, সহকারী অধ্যাপক জাহানুর বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. রাকিব হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করেছে। এর সার্বিক পরিচালনায় রয়েছেন সহকারী অধ্যাপক জাহানুর বিশ্বাস ও সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুন্দর খেলা উপহার দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রেভ রক ও রোভার এফসির মধ্যকার ম্যাচ দিয়ে মাঠের খেলা শুরু হয়। একই দিনে ইউনাইটেড ওয়ারিয়র্স ও ই-১১২, ডি-১০৪ ও রোভার এফসি, ব্রেভ রক ও ইউনাইটেড ওয়ারিয়র্স এবং ই-১১২ ও ডি-১০৪ মুখোমুখি হয়।

আগামী ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ফ্যাকাল্টি দলের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

1
ফুটবল উৎসবে ডিআইইউ, সিএসই বিভাগের আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্বোধন
2
ববিতে সামাজিক সংগঠনের নিবন্ধন ফি হাজার টাকা, ২২ সংগঠনের প্রতিবাদ
3
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআইইউ ছাত্রদলের বৃক্ষরোপণ
4
চা বিক্রেতার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা
5
পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
6
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মোঃ নিয়ামত এলাহি
7
চিঠির পাতায় স্মৃতির হাতছানি, ববিতে বিশ্ব চিঠি দিবসে চিঠিপাঠ ও আবৃত্তির আয়োজন
8
গবিতে প্রথমবারের মতো ‘চিঠি দিবস’ উদযাপন
9
‘ভূমি অফিসে কোনো ব্যক্তির কাছে নয়, রাষ্ট্রের কাছে সেবা নিতে আসেন নাগরিক’: ডিসি ফরিদা
10
মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে: ভূমিমন্ত্রী
11
বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩
12
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
13
পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
14
তামাকমুক্ত ঢাকা গড়তে কঠোর আইনের তাগিদ ডিসি ফরিদার
15
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০
16
নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান
17
দেড় বছরের ছেলেকে বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক
18
৩ ফুট করে খোলা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
19
শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় রায় আজ
20
২০ তম বর্ষপূর্তি উদযাপন করলো বিসিএস প্রশাসনের ২৫ তম ব্যাচ
আমার এলাকার সংবাদ