ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ০৩:৫৪ এ.এম
অনলাইন সংস্করণ

চাকার নিচে পিষ্ট স্বস্তি: শহরের গণপরিবহন ও নারী শিক্ষার্থীদের তিক্ত অভিজ্ঞতা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ০৩:৫৪ এ.এম
চাকার নিচে পিষ্ট স্বস্তি: শহরের গণপরিবহন ও নারী শিক্ষার্থীদের তিক্ত অভিজ্ঞতা

গবি প্রতিনিধি:

একটি সাধারণ ক্লাসে যোগ দিতে প্রতিদিন ঠিক কতটা মানসিক ও শারীরিক ধকল সামলাতে হয় একজন নারী শিক্ষার্থীকে? শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর আগেই কি বাসের ভিড়, কনডাক্টরের অসভ্যতা আর সহযাত্রীর অনাকাঙ্ক্ষিত স্পর্শে নিঃশেষ হয়ে যায় তাদের সারাদিনের মনোযোগ? শহরের যে গণপরিবহন ব্যবস্থার মূল কাজ ছিল মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়া, তা কেন আজ তরুণীদের জন্য এক প্রাত্যহিক ট্রমার নাম? শহরের গণপরিবহন ও নারী শিক্ষার্থীদের তিক্ত অভিজ্ঞতার তুলে ধরছেন- শিক্ষার্থী ও সংবাদকর্মী মবিনুল ইসলাম রাশা। 

'বাস থামলেও শেষ হয়না আতঙ্ক, তৈরি হয় মানসিক চাপ'

প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন ব্যবহার নারী হিসেবে আমার জন্য বেশ অস্বস্তিকর ও মানসিক চাপের। ভিড়ের সময় যাতায়াত করা ও সীট পাওয়া নারীদের জন্য রীতিমতো কষ্টসাধ্য হয়ে পড়ে, অনেক সময় স্বস্তির সাথে দাড়ানোর জায়গাও থাকেনা। গণপরিবহনে নারীদের জন্য আরেক ভয়াবহ চিত্র কনডাক্টর, হেলপার কিংবা পুরুষ যাত্রীদের অনাকাঙ্ক্ষিত কনুইয়ের ধাক্কা, উদ্দেশ্যপ্রণোদিত স্পর্শ বা অস্বাভাবিক আচরণের মতো নিত্যনতুন হয়রানি। পুরুষরা নামার সময় ইচ্ছা করেই দাড়িয়ে থাকা মহিলাদের গা ঘেঁষে আসে। সংরক্ষিত মহিলা আসন কিছুটা নিরাপত্তা দিলেও এটি সবসময় যথেষ্ট হয়না, ফলে পুরো যাত্রাপথে ভয় ও অস্বস্তিবোধ হয়। অনেক সময় খারাপ অভিজ্ঞতার ফলে মানসিক চাপ ক্যাম্পাসে পৌঁছানোর পরও থেকে যায় যা ক্লাসে মনোযোগ, পড়াশোনার আগ্রহ ও মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। নিরাপদ ও সম্মানজনক গণপরিবহন নারীদের স্বাভাবিক চলাচলের জন্য অত্যন্ত জরুরি।

ইশানা ইফতিয়া
২য় বর্ষ, বিএমবি বিভাগ

'গণপরিবহনে পরিস্থিতির শিকার নারীরা, নেই প্রতিবাদের সুযোগ'

ভার্সিটি বাসা থেকে দূরে হওয়ায় প্রতিদিন আসা-যাওয়ায় প্রায় দুই ঘণ্টা বাসে কাটাতে হয়। জ্যাম, তীব্র গরম, কালো ধোঁয়া ও ময়লা-আবর্জনায় বাসের পরিবেশ হয়ে ওঠে দমবন্ধকর। নিজের বড় কোনো বিপদ না হলেও, চোখের সামনেই ঘটে যাওয়া হেনস্তার চিত্র আমাকে ব্যথিত করে—একবার এক মধ্যবয়সী লোক ঘুমন্ত এক মেয়ের চুল ধরে টানাটানি করে নেমে যায়। অনেক নারীই প্রতিনিয়ত এমন পরিস্থিতির শিকার হন, কিন্তু প্রতিবাদের সুযোগ পান না। ​দীর্ঘ যাত্রায় বাসে টয়লেটের ব্যবস্থা না থাকা নারীদের জন্য এক মারাত্মক শারীরিক সংকট তৈরি করে। এছাড়া ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলায় চলাচলেরও উপায় থাকে না। দিনের এই অস্বস্তিকর দীর্ঘ ভ্রমণ শেষে বাসায় ফিরলে ক্লান্ত শরীর আর মনযোগ ধরে রাখতে সায় দেয় না, যার প্রভাব পড়ে পড়াশোনায়। পরের দিন আবার সেই একই ভোগান্তি একই হয়রানির শিকার হতে হয়। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ অতিব জরুরি।

করবী হানি
২য় বর্ষ, আইন বিভাগ

'যৌন হয়রানি, প্রতিবাদেও নেই কার্যকর ফলাফল'

গণপরিবহনে অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা যৌন হয়রানির শিকার হতে হয়েছে একাধিকবার। বাসে ওঠার সময় অতিরিক্ত ভিড়ের সুযোগে এমন ঘটনা বেশি ঘটে। হয়রানির প্রতিবাদ করলেও কার্যকর ফল পাওয়া কঠিন হয়ে পড়ে। অধিকাংশ সহযাত্রী, বাস চালক ও হেলপারও থাকে নীরব দর্শকের ভূমিকায়। খুব কম ক্ষেত্রেই কেউ সাহস করে পাশে দাঁড়ান। ছোট শিশু থেকে তরুণী এমনকি সব বয়সী নারীকেই প্রতিনিয়ত এ ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়। পয়ত্রিশ থেকে পঞ্চান্ন উর্ধ্বো বয়সী কিছু ব্যক্তি এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ বেশি করে থাকেন। বাসে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা ও জরুরি সেবা গুরুত্বপূর্ণ হলেও অধিকাংশ বাসে এসব সুবিধা অচল অবস্থায় থাকে। একটি নিরাপদ ও নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নারীদের জন্য নির্ধারিত আসন নিশ্চিত করা, বাসের ভেতরে নিরাপদ পরিবেশ, চালক-হেলপার ও যাত্রীদের সচেতনতা, অভিযোগের দ্রুত তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

জান্নাতুল ফেরদৌস
৪র্থ বর্ষ, মাইক্রোবায়োলজি বিভাগ

'ভোগান্তি যাতায়াতেই সীমাবদ্ধ নয়, প্রভাব ফেলে মনযোগ মানসিক স্বাস্থ্যে'

'ক্যাম্পাসে যাতায়াতের জন্য গণপরিবহন আমার জন্য অস্বস্তিকর ও আতঙ্কের। নির্দিষ্ট স্থানে বাস না থামায় নারী শিক্ষার্থীদের চলন্ত বা ধীরগতির বাস থেকে নামতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। নারীদের জন্য নির্ধারিত সীট থাকলেও অনেক সময় পুরুষ যাত্রীরা তা দখল করে রাখে। পাশাপাশি কনডাক্টর, হেলপার বা সহযাত্রীদের অনাকাঙ্ক্ষিত স্পর্শ, অতিরিক্ত ঘেঁষে বসা এবং অস্বস্তিকর আচরণের ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে এসব পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক হয়ে ওঠে। বাসের বিভিন্ন সমস্যার কারণে এখন রিকশায় যাতায়াত করতে হয়, এতে খরচ বেশি হলেও নিরাপত্তা ও স্বস্তির জন্য এই অতিরিক্ত খরচ মেনে নিতে হচ্ছে। এসব অভিজ্ঞতার প্রভাব শুধু যাতায়াতেই সীমাবদ্ধ থাকে না; ক্লাসে মনোযোগ নষ্ট এবং তৈরি হয় মানসিক চাপ। রিকশায় যাতায়াত সাময়িক ভোগান্তি কমালেও এটি ব্যয়বহুল ও স্থায়ী সমাধান নয়। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা এবং ক্যাম্পাসের নিজস্ব বাস চালু করা অত্যন্ত প্রয়োজন। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা শিক্ষার্থীদের স্বস্তি ও শিক্ষার পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।'

মিশকাতুল জান্নাত
২য় বর্ষ, রসায়ন বিভাগ

 

টিকে

টিকে
1
দেড় বছরের ছেলেকে বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক
2
৩ ফুট করে খোলা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
3
শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় রায় আজ
4
২০ তম বর্ষপূর্তি উদযাপন করলো বিসিএস প্রশাসনের ২৫ তম ব্যাচ
5
বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
6
হাইওয়ে হলে কি থেমে যাবে ভোলা-বরিশাল সেতুর স্বপ্ন?
7
নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ, সিদ্ধান্তেও বরখাস্ত নন
8
৬৩৬৬ কোটি টাকা খরচ করেও টটেনহ্যামের সংকট কাটছে না
9
বাড়বে বৃষ্টি, কমবে গরম
10
তারেক রহমানের সঙ্গে যুবদল সম্পাদক নয়নের সাক্ষাৎ
11
রাজনীতিমুক্ত গণ বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসজুড়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ
12
কুর্মিটোলা হাসপাতালে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার
13
আজকে যে অর্জন, তা শহীদদের সর্বোচ্চ ত্যাগেরই ফসল: প্রধানমন্ত্রী
14
মামলার রায়ে এআই ব্যবহার করা যাবে না: প্রধান বিচারপতি
15
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে বড় অঙ্কের আর্থিক পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
16
সংকটাপন্ন মায়ের জীবন বাঁচাতে আনসার সদস্যের রক্তদান
17
হাতিরঝিলে চুরির চেষ্টা, আনসারের হাতে আটক ১
18
বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার
19
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত,বঙ্গোপসাগরে লঘুচাপ
20
নেপালে আটকা পড়া ‘শিকার’ টিম, নিরাপদে ফিরছেন দেশে
আমার এলাকার সংবাদ