নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৬, ০৫:১১ এ.এম
অনলাইন সংস্করণ

কুর্মিটোলা হাসপাতালে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৬, ০৫:১১ এ.এম
কুর্মিটোলা হাসপাতালে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নারায়ণগঞ্জ থেকে আসা পাঁচ বছর বয়সী আলমগীর নামে এক হারানো শিশুকে উদ্ধার করে নিরাপদে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম।

শনিবার (২৯ আগস্ট) কুর্মিটোলা হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতালের বহির্বিভাগে একা ও আতঙ্কিত অবস্থায় শিশুটিকে ঘোরাঘুরি করতে দেখে তাকে হেফাজতে নেন দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম। পরে শিশুটিকে নিরাপদে আগলে রেখে তার অভিভাবকের সন্ধান শুরু করেন তিনি।

দীর্ঘ খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে শিশু আলমগীরকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা-বাবা। এ সময় তারা আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক ভূমিকা পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। কুর্মিটোলা হাসপাতালে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও তাদের দায়িত্বশীলতা ও মানবিকতার একটি দৃষ্টান্ত।

1
তারেক রহমানের সঙ্গে যুবদল সম্পাদক নয়নের সাক্ষাৎ
2
রাজনীতিমুক্ত গণ বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসজুড়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ
3
কুর্মিটোলা হাসপাতালে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার
4
আজকে যে অর্জন, তা শহীদদের সর্বোচ্চ ত্যাগেরই ফসল: প্রধানমন্ত্রী
5
মামলার রায়ে এআই ব্যবহার করা যাবে না: প্রধান বিচারপতি
6
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে বড় অঙ্কের আর্থিক পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
7
সংকটাপন্ন মায়ের জীবন বাঁচাতে আনসার সদস্যের রক্তদান
8
হাতিরঝিলে চুরির চেষ্টা, আনসারের হাতে আটক ১
9
বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার
10
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত,বঙ্গোপসাগরে লঘুচাপ
11
নেপালে আটকা পড়া ‘শিকার’ টিম, নিরাপদে ফিরছেন দেশে
12
বন্যায় মরদেহ ভেসে গেছে অনেক দূরে, মর্গেও নেই জায়গা
13
চাঁদাবাজির বিরুদ্ধে পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা
14
রাজধানীতে ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী
15
সৌদি আরবে অগ্নিকাণ্ডে রবিউল নিহত হয়,অবশেষে নাটরে দাফন করা হল
16
ইয়াবাসহ ছিনতাইকারী আটক করলেন ট্রাফিক সার্জেন্ট ইসরাফিল
17
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯১
18
ডিএসসিসি উদ্যোগে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ চলাচলের জন্য উন্মুক্ত করলো
19
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
20
মৃতের সংখ্যা বেড়ে ৪৭২,নেপালে আকস্মিক বন্যা
আমার এলাকার সংবাদ