বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে যুবদলের সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে নূরুল ইসলাম নয়নের সঙ্গে আলোচনা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন তিনি।
জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।