এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ০৬:৫১ এ.এম
অনলাইন সংস্করণ

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ০৬:৫১ এ.এম
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।

এর আগে শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, দুই খুনি মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের ভবনের ওপর দিয়ে ওই বাসার ছাদে আসে। বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে তারা ছাদে বসে ইয়াবা সেবন করছিল। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে তাদের আড্ডা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে পরিচয় গোপন রাখার জন্য তার গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়।

তিনি বলেন, গণপতির চিৎকার শুনে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর মায়ের চিৎকারে এগিয়ে আসা মেয়ে প্রার্থী চক্রবর্তীকেও গামছা ও রশি দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করা হয়।

খুনিরা জানিয়েছে, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিলেন না। তার মৃত্যু হতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগে। ওই সময় তারা রশি দিয়ে তার গলায় ও মুখে পেঁচিয়ে ধরে।

সর্বশেষে ঘুমন্ত অবস্থায় শিশু প্রিয়মকে কাপড় পেঁচিয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।

পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাসার একটি বাথরুমে গোসল করে। পরে ডাইনিং টেবিলে বসে খেজুর ও অবশিষ্ট ইয়াবা সেবন করে। এরপর জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে তারা কিছু স্বর্ণালংকার নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পরে সেগুলো নিকটবর্তী একটি মন্দিরের পেছনের পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রাখে। অভিযুক্তদের দেখানো মতে সেসব আলামত জব্দ করা হয়েছে।

মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখে, যাতে পুলিশ এটিকে ডাকাতি বলে মনে করে। এ ছাড়া আঙুলের ছাপ যাতে না থাকে, সে জন্য বাসার দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

1
সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
2
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
3
যারা বলে, ‘আই হ্যাভ আ প্ল্যান’, তাদের কোনো প্ল্যান নাই: ব্যারিস্টার শাহরিয়ার কবির
4
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, আহত স্বামী-স্ত্রী
5
ভুল খবরে অর্ধশত পুলিশের নিষ্ফল অভিযান
6
মিছবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
7
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
8
বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরবে এনসিপি
9
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
10
২০২৭ সালের ঈদুল ফিতর কবে?
11
‘গুপ্ত-সুপ্ত’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের
12
হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
13
নবায়নযোগ্য জ্বালানি ছাড়া রপ্তানিতে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন কঠিন
14
চালু হচ্ছে থার্ড টার্মিনাল১৬ ডিসেম্বর- বিমান পরিবহন মন্ত্রী
15
জামিন মেলেনি উইং কমান্ডার সাইফের, ইলিয়াস আলী গুম মামলায়
16
দেশে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি নেই-কৃষিমন্ত্রী
17
স্লিপার বাসের বৈধতা দাবিতে বনানীর সড়ক অবরোধ
18
বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান
19
চাঁদা দাবি করে বিভিন্ন দূতাবাসে মেইল,ভুয়া গ্রুপের কাজ: ডিবি
20
মজুদ থাকা সত্ত্বেও রোগীকে স্যালাইন কিনতে বলায়-স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ
আমার এলাকার সংবাদ