নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০২:২৮ এ.এম
অনলাইন সংস্করণ

চাঁদা দাবি করে বিভিন্ন দূতাবাসে মেইল,ভুয়া গ্রুপের কাজ: ডিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০২:২৮ এ.এম
চাঁদা দাবি করে বিভিন্ন দূতাবাসে মেইল,ভুয়া গ্রুপের কাজ: ডিবি

 অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটিকে একটি ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।

বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে চাঁদা চেয়ে হুমকির বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে এই গ্রুপ কাজ করছে। এটি একটি ভুয়া গ্রুপ। ই-মেইলে যেসব বিকাশ নম্বর দেওয়া হয়েছে, তার সূত্র ধরে তিন-চারজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তারা কিছুই জানে না। তারা সম্পূর্ণ নির্দোষ। এ ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই।’

ঠিক কতটি দূতাবাসে হুমকি দেওয়া হয়েছে– এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, তিন-চারটি দূতাবাসের পাশাপাশি সরকারি কয়েকটি দপ্তরেও এমন ই-মেইল পাঠানো হয়েছে।

এটি নিছক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ধারণা, এটি পূর্বশত্রুতা বা দেশের ভাবমূর্তি (ইমেজ) নষ্ট করার জন্য করা হয়েছে। সরকারকে বিব্রত করার জন্যও এটি করা হতে পারে।’

এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যেকোনো ঘটনা ঘটলেই সেটি আমরা গুরুত্বের সঙ্গে দেখি। আমরা আশাবাদী যে দ্রুতই এর রহস্য উদ্‌ঘাটন করব। যারা এর সঙ্গে জড়িত, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

টিকে
1
সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
2
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
3
যারা বলে, ‘আই হ্যাভ আ প্ল্যান’, তাদের কোনো প্ল্যান নাই: ব্যারিস্টার শাহরিয়ার কবির
4
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, আহত স্বামী-স্ত্রী
5
ভুল খবরে অর্ধশত পুলিশের নিষ্ফল অভিযান
6
মিছবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
7
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
8
বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরবে এনসিপি
9
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
10
২০২৭ সালের ঈদুল ফিতর কবে?
11
‘গুপ্ত-সুপ্ত’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের
12
হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
13
নবায়নযোগ্য জ্বালানি ছাড়া রপ্তানিতে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন কঠিন
14
চালু হচ্ছে থার্ড টার্মিনাল১৬ ডিসেম্বর- বিমান পরিবহন মন্ত্রী
15
জামিন মেলেনি উইং কমান্ডার সাইফের, ইলিয়াস আলী গুম মামলায়
16
দেশে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি নেই-কৃষিমন্ত্রী
17
স্লিপার বাসের বৈধতা দাবিতে বনানীর সড়ক অবরোধ
18
বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান
19
চাঁদা দাবি করে বিভিন্ন দূতাবাসে মেইল,ভুয়া গ্রুপের কাজ: ডিবি
20
মজুদ থাকা সত্ত্বেও রোগীকে স্যালাইন কিনতে বলায়-স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ
আমার এলাকার সংবাদ