‘যারা বলে, “আই হ্যাভ আ প্ল্যান”, তাদের কোনো প্ল্যান নাই। প্ল্যান যদি থাকে, তাহলে সেটা লেখার মধ্যে থাকতে হবে। না হলে আমি বললাম, আমার একটা প্ল্যান আছে। কী প্ল্যান আছে? টাকা মারার প্ল্যান আছে, নাকি দেশ গড়ার প্ল্যান আছে?’
শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ সেলিম উদ্দিন লিখিত ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা: মানবিক ঢাকার পুনর্গঠন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী দুইটা খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে সততা। তো, আমি-আপনি-আমরা সবাই এই শহরের দায়িত্ব এমন একটা লোকের হাতে তুলে দিই, যে লোকটা দুর্নীতি করবে না। এই লোকগুলো জীবনে আর যা-ই করুক, একটা টাকাও মারবে না।’
ব্যারিস্টার শাহরিয়ার কবির আরও বলেন, ‘আমার ভাই মোহাম্মদ সেলিম উদ্দিনের রচিত এই বইয়ের মধ্যে দেওয়া আছে, কীভাবে ঢাকাকে পরিকল্পিত নগরায়ণ করতে হবে। এটিই হচ্ছে প্রকৃত প্ল্যান।’