এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ০৬:০৫ এ.এম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ০৬:০৫ এ.এম
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে গত ১৬ আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ২৮৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০০, ময়মনসিংহে ৭৯ এবং রাজশাহীতে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

1
সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
2
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
3
যারা বলে, ‘আই হ্যাভ আ প্ল্যান’, তাদের কোনো প্ল্যান নাই: ব্যারিস্টার শাহরিয়ার কবির
4
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, আহত স্বামী-স্ত্রী
5
ভুল খবরে অর্ধশত পুলিশের নিষ্ফল অভিযান
6
মিছবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
7
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
8
বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরবে এনসিপি
9
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
10
২০২৭ সালের ঈদুল ফিতর কবে?
11
‘গুপ্ত-সুপ্ত’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের
12
হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
13
নবায়নযোগ্য জ্বালানি ছাড়া রপ্তানিতে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন কঠিন
14
চালু হচ্ছে থার্ড টার্মিনাল১৬ ডিসেম্বর- বিমান পরিবহন মন্ত্রী
15
জামিন মেলেনি উইং কমান্ডার সাইফের, ইলিয়াস আলী গুম মামলায়
16
দেশে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি নেই-কৃষিমন্ত্রী
17
স্লিপার বাসের বৈধতা দাবিতে বনানীর সড়ক অবরোধ
18
বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান
19
চাঁদা দাবি করে বিভিন্ন দূতাবাসে মেইল,ভুয়া গ্রুপের কাজ: ডিবি
20
মজুদ থাকা সত্ত্বেও রোগীকে স্যালাইন কিনতে বলায়-স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ
আমার এলাকার সংবাদ