নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৫:১৯ এ.এম
অনলাইন সংস্করণ

‘গুপ্ত-সুপ্ত’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৫:১৯ এ.এম
‘গুপ্ত-সুপ্ত’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দুঃখের সঙ্গে শুনতে হয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন, ১৭ বছর নাকি খুঁজে পাওয়া যায়নি আমাদের। প্রধানমন্ত্রী কোথা থেকে, কীভাবে “গুপ্ত-সুপ্ত” শব্দ আবিষ্কার করলেন? কীভাবে উনারা আমাদের খুঁজে পাবেন? আমরা তো ময়দানে ছিলাম।’

রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মোহাম্মদ সেলিম উদ্দীনের লেখা ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা, মানবিক ঢাকার পুনর্গঠন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘আমরা রাজপথে ছিলাম, কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম, লড়াইয়ের ময়দানে ছিলাম। জীবনকে বাজি রেখে রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, অ্যাম্বুলেন্সে জনগণকে মোটিভেট করে লড়াইয়ের ময়দানে নামানোর কাজ করেছি।’

জুলাই আন্দোলনে জামায়াতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের ঝুঁকিপূর্ণ সময়ে দলের পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে দেশবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছিল। এ কারণে তাকে ১৯ জুলাই বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং ১৩ দিন রিমান্ডে রাখা হয় বলেও দাবি করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘১৭ জুলাই হজ থেকে দেশে ফেরার পর এমন একটি সময় ছিল, যখন ইন্টারনেট ছিল না, গাড়ি চলাচল ছিল না, কারফিউ ছিল এবং দেখামাত্র গুলির পরিস্থিতি ছিল। কেউ বের হতে পারছিল না। সেই ঝুঁকিপূর্ণ সময়ে আমরা সংবাদ সম্মেলন করে ছাত্র-জনতার আন্দোলনে দেশবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলাম।’

তিনি বলেন, জুলাই আন্দোলনের শেষ দিকে ঢাকার পরিস্থিতি ব্যাপকভাবে উত্তাল হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে বিপুলসংখ্যক মানুষ আন্দোলনে অংশ নিতে ঢাকায় প্রবেশ করেন। ছোট শিশু থেকে বৃদ্ধ, নারী, হকার, দোকানদার, ব্যবসায়ী, শিক্ষার্থী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এটি একটি বিরল সর্বজনীন আন্দোলনে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘আমরা নিজেদের কৃতিত্ব নিতে চাই না। কিন্তু মোহাম্মদ সেলিম উদ্দীনের লেখার মধ্যে জুলাই আন্দোলনের সেই কঠিন সময়ের কিছু সত্য ঘটনা তুলে ধরা হয়েছে। এই আন্দোলনে জামায়াতে ইসলামীর কী ভূমিকা ছিল, সেটিও ঢাকাবাসী অন্তত ইতিহাস হিসেবে জানতে পারবে।’

তিনি আরও বলেন, ‘সেই আন্দোলনের ব্লুপ্রিন্ট কোথায় হয়েছিল, জামায়াতে ইসলামীর নেতারা কী করেছিলেন—রেকর্ড ইজ দেয়ার। সুযোগ পেলে বইটি পড়বেন।’

বইটির প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এতে একদিকে জুলাই বিপ্লবের প্রত্যাশা তুলে ধরা হয়েছে, অন্যদিকে মানবিকভাবে ঢাকা পুনর্গঠনের পরিকল্পনাও উপস্থাপন করা হয়েছে। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশার সঙ্গে মানবিক ও বৈষম্যহীন ঢাকা গড়ার পরিকল্পনার সম্পর্ক রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা অভিযানের কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ অভিযান পরিচালিত হবে। পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, খাল-নদী রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ঢাকা পুনর্গঠনের পরিকল্পনার একটি চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ‘ঢাকা দেশের রাজধানী, রাজনীতিরও রাজধানী। এই জায়গাটাকে যদি সুন্দর করা যায়, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে যদি ঢাকাকে মানবিক করা যায়, স্বাস্থ্যসম্মত ও সবুজ নগরীতে পরিণত করা যায়, তাহলে দেশের অন্যান্য নগরীও এখান থেকে শিক্ষা নিতে পারবে।’

অনুষ্ঠানে বইটির লেখক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন সভাপতিত্ব করেন। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা, ইসলামিক স্কলার ও লেখক মাওলানা আলী হাসান ওসামাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

1
সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
2
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
3
যারা বলে, ‘আই হ্যাভ আ প্ল্যান’, তাদের কোনো প্ল্যান নাই: ব্যারিস্টার শাহরিয়ার কবির
4
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, আহত স্বামী-স্ত্রী
5
ভুল খবরে অর্ধশত পুলিশের নিষ্ফল অভিযান
6
মিছবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
7
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
8
বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরবে এনসিপি
9
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
10
২০২৭ সালের ঈদুল ফিতর কবে?
11
‘গুপ্ত-সুপ্ত’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের
12
হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
13
নবায়নযোগ্য জ্বালানি ছাড়া রপ্তানিতে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন কঠিন
14
চালু হচ্ছে থার্ড টার্মিনাল১৬ ডিসেম্বর- বিমান পরিবহন মন্ত্রী
15
জামিন মেলেনি উইং কমান্ডার সাইফের, ইলিয়াস আলী গুম মামলায়
16
দেশে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি নেই-কৃষিমন্ত্রী
17
স্লিপার বাসের বৈধতা দাবিতে বনানীর সড়ক অবরোধ
18
বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান
19
চাঁদা দাবি করে বিভিন্ন দূতাবাসে মেইল,ভুয়া গ্রুপের কাজ: ডিবি
20
মজুদ থাকা সত্ত্বেও রোগীকে স্যালাইন কিনতে বলায়-স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ
আমার এলাকার সংবাদ