নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৩:২৮ এ.এম
অনলাইন সংস্করণ

জামিন মেলেনি উইং কমান্ডার সাইফের, ইলিয়াস আলী গুম মামলায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৩:২৮ এ.এম
জামিন মেলেনি উইং কমান্ডার সাইফের, ইলিয়াস আলী গুম মামলায়

জামিন মেলেনি উইং কমান্ডার সাইফের, কারাগারে পাঠানোর আদেশ ট্রাইব্যুনালের
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

আজ এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে জামিন চেয়েছেন সাইফের আইনজীবী তাবারক হোসেন।

শুনানিতে তাবারক বলেন, ২০০৩ সালে বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন সাইফুর রহমান। তিনি একজন চৌকস কর্মকর্তা। তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। এমনকি অনেক আসামি পালিয়ে গেলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছেন তিনি।


এই আইনজীবী আরও বলেন, এ মামলায় তদন্তের জন্য যখনই সাইফুর রহমানকে প্রয়োজন হবে, তখনই সহায়তা করা হবে। তদন্তে বাধা সৃষ্টি হলে জামিন বাতিল করতে পারেন। তাকে বিমান বাহিনীর হেফাজতে রেখে জামিনের সুযোগ দেওয়া হোক।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সাইফের বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি। আমাদের কাছে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ইলিয়াস আলীর গুমের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে। অতএব তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নিবেদন করছি আমরা।

উভয়পক্ষের শুনানি শেষে সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

এদিন সকাল ৯টার আগে বিমান বাহিনীর একটি মাইক্রোবাসে করে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়। গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

টিকে
1
সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
2
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
3
যারা বলে, ‘আই হ্যাভ আ প্ল্যান’, তাদের কোনো প্ল্যান নাই: ব্যারিস্টার শাহরিয়ার কবির
4
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, আহত স্বামী-স্ত্রী
5
ভুল খবরে অর্ধশত পুলিশের নিষ্ফল অভিযান
6
মিছবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
7
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
8
বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরবে এনসিপি
9
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
10
২০২৭ সালের ঈদুল ফিতর কবে?
11
‘গুপ্ত-সুপ্ত’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের
12
হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
13
নবায়নযোগ্য জ্বালানি ছাড়া রপ্তানিতে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন কঠিন
14
চালু হচ্ছে থার্ড টার্মিনাল১৬ ডিসেম্বর- বিমান পরিবহন মন্ত্রী
15
জামিন মেলেনি উইং কমান্ডার সাইফের, ইলিয়াস আলী গুম মামলায়
16
দেশে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি নেই-কৃষিমন্ত্রী
17
স্লিপার বাসের বৈধতা দাবিতে বনানীর সড়ক অবরোধ
18
বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান
19
চাঁদা দাবি করে বিভিন্ন দূতাবাসে মেইল,ভুয়া গ্রুপের কাজ: ডিবি
20
মজুদ থাকা সত্ত্বেও রোগীকে স্যালাইন কিনতে বলায়-স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ
আমার এলাকার সংবাদ