নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রো‌হিঙ্গা‌ প্রত্যাবাস‌নে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম
রো‌হিঙ্গা‌ প্রত্যাবাস‌নে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে

রোহিঙ্গা শরণার্থীদের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর এক‌টি হোটেলে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬ : অংশীদারিত্ব, স্বীকৃতি ও প্রতিশ্রুতির এক সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের নয় বছর পূর্তি এবং শরণার্থী সংকটের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তি‌নি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে।

হুমায়ুন ক‌বির ব‌লেন, পাশাপাশি তৃতীয় দেশে পুনর্বাসন এবং রোহিঙ্গাদের জন্য অন্যান্য দীর্ঘমেয়াদি সমাধানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে এই দীর্ঘস্থায়ী সংকটের বোঝা বহনে সহায়তা করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই একটি বিস্তৃত সংকটে পরিণত হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার রোহিঙ্গা সংকটের সমাধানকে আমাদের বৈদেশিক নীতির অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

তি‌নি ব‌লেন, আমরা কেবল মানবিক সহায়তার মাধ্যমে এই সংকট পরিচালনা করতে চাই না, বরং রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধান অর্জনে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, এই মানবিক সংকটের নয় বছর কেটে গেছে। গতানুগতিক ধারায় আমরা এই সংকটকে সামনের বছরগুলোতে মোকাবিলা করতে পারব না। মানবিক সহায়তার তহবিল কমে আসছে এবং বিশ্বের মনোযোগ এই সংকট থেকে অন্যদিকে সরে যাচ্ছে। আমাদের অবশ্যই সম্মিলিতভাবে পরিকল্পনা করতে হবে। এই সংকটের টেকসই সমাধান এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

রোহিঙ্গা মানবাধিকারকর্মী লাকি করিম বলেন, যে–কোনো প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের রাখাইনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য মানসম্মত শিক্ষা ও টেকসই জীবিকা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে মানবিক সহায়তার ওপর তাদের নির্ভরশীলতা কমে।

এমবি 

1
ঢাকার চীনা দূতাবাসে মেইল করে হামলার হুমকি, নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থা
2
রো‌হিঙ্গা‌ প্রত্যাবাস‌নে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে
3
ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ
4
ফেনীতে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৮
5
রো‌হিঙ্গা‌ প্রত্যাবাস‌নে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে
6
গ্যাস সংকটে নরসিংদীতে বন্ধ হচ্ছে কারখানা, নষ্ট হচ্ছে কোটি টাকার কাপড়
7
ভুক্তভোগীদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
8
গোবিপ্রবিতে ইমনের নেতৃত্বে দফায় দফায় হামলার অভিযোগ; ধাওয়া-পাল্টাধাওয়া
9
মক্কা চুক্তিতে বাংলাদেশের অবস্থান নজরদারিতে রাখছে দিল্লি: জয়সওয়াল
10
দেশে পৌঁছেছে সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ
11
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
12
সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
13
রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
14
চাকার নিচে পিষ্ট স্বস্তি: শহরের গণপরিবহন ও নারী শিক্ষার্থীদের তিক্ত অভিজ্ঞতা
15
চীনের সঙ্গে বিনিয়োগ সেতুবন্ধ তৈরির বার্তা দিল কুনমিংয়ের বাংলাদেশ কনস্যুলেট
16
ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা
17
স্টার্কের তোপের পর শরিফুলের ভেলকি: ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার লিড ১০১
18
নব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি
19
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের মার্কিন নীতি বাতিল
20
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন
আমার এলাকার সংবাদ