ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ

'এক লক্ষ্যে এক লাখ' এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে একদিনে এক লাখ গাছ লাগিয়েছে ক্লেমন। ২২ আগস্ট হওয়া এই কার্যক্রমের বাস্তবায়নে ৮ বিভাগের বাস্তবায়নে ছিলো 'লাল সবুজ সোসাইটি'। ক্লেমন গ্রীন ওয়েভের এই মহতী আয়োজনকে গোপালগঞ্জে বাস্তবায়ন করেছে 'লাল সবুজ সোসাইটির' গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) স্বেচ্ছাসেবক দল।
দিনব্যাপী গোপালগঞ্জের নান প্রান্তে ১ হাজার বৃক্ষ রোপন করে তারা। 

এসময় উপস্থিত ছিলেন, গোবিপ্রবি প্রক্টর ড. আহসান সৌরভ এবং গোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার ও প্রচার সম্পাদক মো: নাহিদুর রহমান সাকিব।

এবিষয়ে লাল সবুজ সোসাইটির 'গ্রান্টস এন্ড পার্টনারশিপ' অফিসার সাজ্জাত সুজন বলেন, লাল সবুজ সোসাইটি অত্যন্ত আনন্দিত যে, দেশব্যাপী এই বৃহৎ বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ক্লেমনের এই উদ্যোগে লাল সবুজ সোসাইটি, ২০টি জেলায় কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ২৫টি ইউনিটে ২৫,০০০টি গাছ রোপণ করেছে। আজ আমরা শুধু বৃক্ষরোপণ নয়, তরুণ স্বেচ্ছাসেবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশ সচেতনতা ও দীর্ঘমেয়াদি গাছের পরিচর্যার ওপরও গুরুত্ব দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। এই উদ্যোগ সফল করায় ক্লেমন, আমাদের স্বেচ্ছাসেবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল অংশীদারকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

গোবিপ্রবি টিম লিডার মিশকাত মিশু বলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির টিম লিডার হিসেবে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। একটি গাছ শুধু আমাদের ছায়া বা অক্সিজেন দেয় না, একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবীর ভিত্তি তৈরি করে। এখন ছোট, কিন্তু সময়ের ব্যবধানে এগুলো বড় হয়ে আমাদের পরিবেশকে শীতল করবে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি বলেন, আমরা আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরিয়া, পুলিশ লাইন রেল স্টেশন সহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা ও চারঘাটা এলাকায় ১ হাজার বৃক্ষরোপণ করেছি।

এমবি 

একে
1
ঢাকার চীনা দূতাবাসে মেইল করে হামলার হুমকি, নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থা
2
রো‌হিঙ্গা‌ প্রত্যাবাস‌নে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে
3
ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ
4
ফেনীতে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৮
5
রো‌হিঙ্গা‌ প্রত্যাবাস‌নে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে
6
গ্যাস সংকটে নরসিংদীতে বন্ধ হচ্ছে কারখানা, নষ্ট হচ্ছে কোটি টাকার কাপড়
7
ভুক্তভোগীদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
8
গোবিপ্রবিতে ইমনের নেতৃত্বে দফায় দফায় হামলার অভিযোগ; ধাওয়া-পাল্টাধাওয়া
9
মক্কা চুক্তিতে বাংলাদেশের অবস্থান নজরদারিতে রাখছে দিল্লি: জয়সওয়াল
10
দেশে পৌঁছেছে সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ
11
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
12
সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
13
রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
14
চাকার নিচে পিষ্ট স্বস্তি: শহরের গণপরিবহন ও নারী শিক্ষার্থীদের তিক্ত অভিজ্ঞতা
15
চীনের সঙ্গে বিনিয়োগ সেতুবন্ধ তৈরির বার্তা দিল কুনমিংয়ের বাংলাদেশ কনস্যুলেট
16
ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা
17
স্টার্কের তোপের পর শরিফুলের ভেলকি: ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার লিড ১০১
18
নব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি
19
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের মার্কিন নীতি বাতিল
20
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন
আমার এলাকার সংবাদ